শরীর সুস্থ রাখতে নিয়মিত “ডিটক্স” বা শরীরের বিষাক্ত উপাদান দূর করার বিষয়ে সচেতন হওয়া জরুরি। যদিও আমাদের লিভার, কিডনি ও ত্বক স্বাভাবিকভাবেই শরীর পরিষ্কার রাখে, তবুও সঠিক খাবার ও জীবনযাপন এই প্রক্রিয়াকে আরও কার্যকর করে। জানুন কী খাবেন এবং কী করবেন।
কী খাবেন......
১. লেবু ও গরম জল
প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে এবং শরীরের টক্সিন বের হতে সহায়তা করে।
২. সবুজ শাকসবজি
পালং শাক, ব্রকলি, ধনেপাতা ইত্যাদিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে, যা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে
৩. ফলমূল
আপেল, কমলা, পেঁপে ও ডালিম শরীরের জন্য উপকারী। এগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল রক্ত পরিশোধনে সহায়ক।
৪. পর্যাপ্ত জল
প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস জল পান করুন। জল কিডনির মাধ্যমে শরীরের বর্জ্য বের করতে সাহায্য করে।
৫. গ্রিন টি
গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর উপাদান কমাতে সাহায্য করে।
কী করবেন....
১. নিয়মিত ব্যায়াম
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। ঘামের মাধ্যমে শরীরের কিছু টক্সিন বের হয়।
২. পর্যাপ্ত ঘুম
৭-৮ ঘণ্টা ঘুম শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়।
৩. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন
ফাস্টফুড, অতিরিক্ত চিনি ও তেলযুক্ত খাবার কম খান। এগুলো শরীরে অতিরিক্ত বিষাক্ত পদার্থ জমাতে পারে।
৪. ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
এসব অভ্যাস লিভারের উপর চাপ সৃষ্টি করে এবং শরীরের স্বাভাবিক ডিটক্স প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
মনে রাখবেন, শরীরকে সুস্থ রাখতে হঠাৎ কঠোর ডায়েট নয়, বরং নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপনই সবচেয়ে কার্যকর উপায়।