Calcutta Television Network

কম্পন থামলেও কেন দুলছে শরীর? ভূমিকম্প-পরবর্তী মাথা ঘোরার রহস্য...

কম্পন থামলেও কেন দুলছে শরীর? ভূমিকম্প-পরবর্তী মাথা ঘোরার রহস্য...

27 February 2026 , 05:07:19 pm

ভূমিকম্প থেমে গেছে, চারদিক শান্ত। তবু মনে হচ্ছে মাটি আবার কেঁপে উঠল! শরীর দুলছে, মাথা ঘুরছে, গা গোলাচ্ছে- এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে সাম্প্রতিক কম্পনের পরে। বিশেষ করে Kolkata-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হওয়ার পর বহু মানুষ এই সমস্যার কথা জানিয়েছেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় Post Earthquake Dizziness Syndrome (PEDS)।

চিকিৎসকদের মতে, ভূমিকম্পের সময় আমাদের শরীরের ভারসাম্য রক্ষাকারী অংশ, অর্থাৎ ভেস্টিবুলার সিস্টেমের উপর হঠাৎ চাপ পড়ে। কানের পিছনে থাকা সূক্ষ্ম স্নায়ুগুলি কম্পনের অভিঘাত নেয়। জেনারেল ফিজিশিয়ান জানান, কম্পন থেমে গেলেও মস্তিষ্ক কিছু সময় ধরে সেই দুলুনির সংকেত বহন করতে থাকে। ফলে মনে হয়, চারপাশ এখনও কাঁপছে।

এই অবস্থায় মাথা ঘোরা, বমি বমি ভাব, শরীর দুলতে থাকা- এমন উপসর্গ দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, বেশির ভাগ ক্ষেত্রেই এটি সাময়িক। সাধারণত ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নিলেই উপসর্গ কমে যায়।

যাঁদের আগে থেকেই ভার্টিগো বা কানের স্নায়ুর সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সমস্যা কিছুটা বেশি হতে পারে। প্রয়োজনে ওষুধের সাহায্য নিতে হতে পারে।

ভূমিকম্পের পরে আতঙ্কে না ভুগে শান্ত থাকা জরুরি। এক জায়গায় বসে বা শুয়ে গভীর শ্বাস নিন, হঠাৎ উঠে দাঁড়াবেন না। মনে রাখবেন, শরীরের এই প্রতিক্রিয়া স্বাভাবিক। কম্পনের স্মৃতি মুছে যেতে সময় লাগে- কিন্তু ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে আসে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN