Calcutta Television Network

ফিট থাকার সহজ উপায়! হজম শক্তি বাড়াতে আর শরীর ডিটক্স করতে সেরা এই ঘরোয়া দাওয়াই

ফিট থাকার সহজ উপায়! হজম শক্তি বাড়াতে আর শরীর ডিটক্স করতে সেরা এই ঘরোয়া দাওয়াই

18 February 2026 , 05:46:15 pm

শীতকালীন ফলের মধ্যে অন্যতম হল কমলালেবু। এই লেবু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাজ করে।। তবে, বিশেষজ্ঞরা বলছেন এই লেবুর নাকি জিঞ্জার শর্টও খুবই শক্তিশালী এক পানীয়। অরেঞ্জ জিঞ্জার শর্ট হল কমলালেবু এবং আদার সংমিশ্রণে তৈরি এক স্বাস্থ্য পানীয়। জানা যাচ্ছে, ছোট্ট একটি শর্টে থাকে প্রচুর ভিটামিন অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব উপাদানগুলি শরীরের ভেতরে ঢুকে শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় যদি কেউ এই পানীয় পান করে থাকে তাহলে খুব উপকার পাওয়া যায়। চলুন তাহলে জেনে নেয়া যাক কেন পান করা উচিত অরেঞ্জ জিঞ্জার শট?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

বিশেষজ্ঞরা বলছেন, কমলালেবুতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং আদার অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ শরীরকে মরসুমি সর্দি-কাশি, জ্বর এবং ইনফেকশন থেকে রক্ষা করে। অন্যদিকে, আবার আদায় রয়েছে জিঞ্জারল ও শোগল যৌগ নানান রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। 

হজমশক্তির উন্নতি:

আদা পরিপাকতন্ত্রের জন্য আশীর্বাদস্বরূপ। এটি পেটের গ্যাস, বদহজম এবং বমি ভাব দূর করতে সাহায্য করে। খাওয়ার আগে এই শট খেলে হজমপ্রক্রিয়ার গতি বাড়াতে সক্ষম হয়।

প্রদাহ বা ইনফ্লামেশন কমায়:

চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, আদায় থাকা জিনজারল নামক উপাদান শরীরে যেকোনো ধরণের প্রদাহ বা জয়েন্টের ব্যথা কমাতে দারুণ কার্যকর। এটি পেশির ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

শক্তি জোগায়:

কারোর শরীর যদি সকালে ক্লান্ত লাগে তাহলে এই শট খাওয়া যেতে পারে। কারণ, এই শট দ্রুত এনার্জি বাড়াতে সাহায্য করে।

অরেঞ্জ জিঞ্জার শট বানানোর পদ্ধতি:

১টি মাঝারি সাইজের কমলালেবুর রস, ১ ইঞ্চি আদার টুকরো (রস করে নেওয়া), এক চিমটি গোলমরিচ গুঁড়ো (এটি আদার গুণাগুণ শোষণে সাহায্য করে), সামান্য মধু (স্বাদের জন্য)-সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে অরেঞ্জ জিঞ্জার শট।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN