আজকালকার দিনে, যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা নিত্যদিন শরীরচর্চা করার সঙ্গে ঠিকঠাকভাবে ডায়েট মেনে চলতে পছন্দ করেন। এই হালফ্যাশনের দুনিয়ায় ডায়েটের কথা বললেই এখন নানান ধরনের বীজ যেমন ফ্ল্যাক্স সিড, চিয়া সিডের কথা বলে থাকেন। বিশেষজ্ঞরা বলেন, এই ছোট্ট ছোট্ট বীজগুলোতেই নাকি লুকিয়ে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ, আমাদের শরীরের নানান উপকার করতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফ্ল্যাক্স সিড আমাদের শরীরে কী কী উপকার করতে পারে-
১) বিশেষজ্ঞরা বলছেন, ফ্ল্যাক্স সিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই বীজ যদি কেউ নিয়মিত খায় তাহলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। এমনকি, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
২) এই ধরণের বীজে দ্রবণীয় ও অদ্রবণীয়-দুই রকমের ফাইবার রয়েছে। এই ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, অন্ত্র পরিষ্কার রাখে। এমনকি, হজম পক্রিয়াকেও স্বভাবিক রাখে।
৩) ওজন কমানোর জন্য আবার ফ্ল্যাক্স সিড খুব ভালো কাজ করে, এমনটাই বলছেন চিকিৎসকেরা। ফ্ল্যাক্স সিড দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। তাই, খুব স্বভাবিকভাবেই বারেবারে খিদে পায় না। এমনকি, অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমিয়ে দেয়।
৪) এই বিশেষ ধরনের বীজ ডায়াবিটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে যেসব ব্যাক্তিরা টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে তাঁদের জন্য এই বীজ খুব উপকারী। ফ্ল্যাক্স সিড ইনসুলিনের কার্যকারিতাকে উন্নত করতে পারে।
৫) হরমোনের ভারসাম্য বজায় রাখে ফ্ল্যাক্স সিড। বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক মহিলা রয়েছেন যাঁদের অনিয়মিত ঋতুস্রাব, পিসিওডি ও মেনোপজের উপসর্গ কমাতে সাহায্য করে।