Calcutta Television Network

হাঁটুর ব্যথায় নাজেহাল? সুস্থ থাকতে আজই বাদ দিন এই ৫টি খাবার— পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

হাঁটুর ব্যথায় নাজেহাল? সুস্থ থাকতে আজই বাদ দিন এই ৫টি খাবার— পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

24 February 2026 , 05:16:09 pm

এখনকার দিনে, এমন অনেকেই রয়েছেন যাদের বয়স ৩০ পেরতে না পেরতেই হাঁটুতে ব্যথা হতে শুরু হয়ে যায়। এর ফলে, খুব স্বাভাবিকভাবেই সিঁড়ি ভাঙতে কষ্ট হয় কিংবা চিয়ার থেকে উঠতে বসতে কষ্ট হয়। হাটুতে ব্যথা হওয়ার জন্য কেউ কেউ আবার ওষুধ খাওয়ার সঙ্গে মালিশ করে থাকেন। কিন্তু অনেক পদ্ধতি অবলম্বন করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। এমন সময় চিকিৎসকেরা জানাচ্ছেন, সমস্যা লুকিয়ে রয়েছে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়। বিশেষজ্ঞদের মতে, রোজকার কিছু সাধারণ খাবারও শরীরের নানান জয়েন্টের ব্যথা কিংবা ফোলা ভাব ডেকে আনতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কোন ধরনের খাবার হাঁটুর ব্যথা বাড়িয়ে দিতে পারে?

রেড মিট (খাসি বা গরুর মাংস)

রেড মিটে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো আর্থ্রাইটিসের ব্যথা বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া এতে থাকা পিউরিন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে জয়েন্টে যন্ত্রণার সৃষ্টি করে।

চিনি ও মিষ্টি জাতীয় খাবার

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি বা সোডা, কোল্ড ড্রিঙ্কস এবং প্রসেসড সুইটসে থাকা রিফাইনড সুগার শরীরে সাইটোকাইন নিঃসরণ করে। এটি জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন বাড়িয়ে দেয়, ফলে হাঁটুর ব্যথা আরও বেড়ে যায়।

ভাজাপোড়া ও ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার:

ফ্রেঞ্চ ফ্রাই, ফাস্ট ফুড বা ডালডা দিয়ে তৈরি খাবারে প্রচুর পরিমাণে ক্ষতিকর চর্বি থাকে। এই ফ্যাট শরীরে স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে প্রদাহের ঝুঁকি বাড়ায়। যা হাড়ের সংযোগস্থলে অস্বস্তি ও শক্ত ভাব বাড়তে পারে।

অতিরিক্ত মদ্যপান:

অতিরিক্ত মদ পান করলে লিভারের উপর চাপ পড়ে ও শরীরকে শুষ্ক করে তোলে। শরীরে প্রদাহের প্রবণতা বাড়ে। এমনকি, বেশি পরিমানে মদ পান করলে জয়েন্টের ব্যাথা বাড়তে দেখা গেছে। 

অতিরিক্ত লবণ ও লোনা খাবার:

বেশি লবণ খেলে শরীরে জল জমে যায়, যার ফলে জয়েন্টগুলোতে চাপ সৃষ্টি হয় এবং ফোলাভাব দেখা দেয়। চিপস, নোনতা বিস্কুট বা প্রসেসড ফুডে লবণের পরিমাণ বেশি থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN