চিয়া সীড, আজকালকার দিনে ফিটনেসের দুনিয়ায় এই খাদ্য উপাদান খুবই জনপ্রিয়। অনেকে এমন আছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে ভেজানো চিয়া সীডের জল পান করে থাকেন। আবার কেউ কেউ রয়েছেন জলের বোতলে ভরে সেই জল সারাদিন ধরে খান। কিন্তু এই চিড়া বীজ খাওয়ার সঠিক সময় কখন? তা কি কেউ বলতে পারবে-
চিয়া সীড খাওয়ার সঠিক সময়:
ব্যায়ামের ৩০-৪৫ মিনিট আগে চিয়া সীড খাওয়া ভালো। এই বীজে থাকা প্রোটিন, ফাইবার এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি জোগাতে এবং স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে। এটি ওয়ার্কআউটের সময় ক্লান্তি কমাতে সহায়ক।
এই বীজ মেটাবলিজম বাড়াতে এবং সারাদিন পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এটি শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করতে পারে এবং হজম স্বাস্থ্য উন্নত করে। এক গ্লাস জলে এক চামচ চিয়া সীড ভিজিয়ে সকালে খালি পেটে পান করতে পারেন। চিয়া সীড আবার দুধ বা ডাবের জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।
চিয়া সীড কখন খাওয়া উচিত নয়:
চিয়া সীড খেলে পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। আবার, রাতে শরীর বিশ্রামে থাকে, তখন অতিরিক্ত ফাইবার হজম করতে গিয়ে শরীরকে অতিরিক্ত কাজ করতে হয়, যা ঘুমের মান কমিয়ে দিতে পারে। চিয়া সীড খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি, কারণ এর উচ্চ ফাইবার উপাদান জল শোষণ করে।