Calcutta Television Network

কোন খাবারে প্রচুর আয়রন পাওয়া যায় ?

কোন খাবারে প্রচুর আয়রন পাওয়া যায় ?

9 February 2026 , 05:22:28 pm

আয়রন বা লৌহ শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে যায়। শরীরে আয়রনের ঘাটতি হলে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও রক্তাল্পতার মতো সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ খাবার রাখা জরুরি।

সবুজ শাকসবজি আয়রনের অন্যতম ভালো উৎস। পালং শাক, লাল শাক, কলমি শাক ও পুঁই শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নিয়মিত এসব শাক খেলে রক্তের ঘাটতি পূরণে সহায়তা করে। এছাড়া ডাল ও শিমজাতীয় খাবার যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলা ও রাজমায় আয়রনের ভালো উৎস।

প্রাণিজ খাদ্যের মধ্যে লাল মাংস, খাসির মাংসে আয়রনের পরিমাণ বেশি থাকে। মাছ ও ডিমেও পর্যাপ্ত আয়রন পাওয়া যায়, যা সহজে শরীর গ্রহণ করতে পারে।

ফলমূলের মধ্যেও কিছু আয়রনসমৃদ্ধ খাবার রয়েছে। খেজুর, কিশমিশ, ডালিম, আপেল ও কলায় আয়রন পাওয়া যায়। বিশেষ করে শুকনো ফল আয়রনের ভালো উৎস হিসেবে পরিচিত। এছাড়া বাদাম ও বীজ যেমন চিনাবাদাম, তিল ও কুমড়ার বীজেও আয়রন থাকে।

আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি ও টমেটি একসঙ্গে খাওয়া ভালো। এতে শরীর সহজে আয়রন গ্রহণ করতে পারে।

সব মিলিয়ে বলা যায়, সুষম খাদ্যাভ্যাসে আয়রনসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে এবং রক্তাল্পতার ঝুঁকি অনেকটাই কমে যায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN