Calcutta Television Network

কেন খাদ্যতালিকায় রোজ কাজু থাকা জরুরি? জানুন এই বাদামের উপকারিতা

কেন খাদ্যতালিকায় রোজ কাজু থাকা জরুরি? জানুন এই বাদামের উপকারিতা

15 November 2025 , 07:17:45 pm

স্বাস্থ্যকর বাদাম বলতেই চোখের সামনে যা ভেসে ওঠে তাহলে আখরোট কিংবা আমন্ড বাদাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাকি কাজুবাদাম ও ভালো কাজ করে। তবে কাজুবাদাম যতই ভালো কাজ করুক না কেন মোটা হয়ে যাওয়ার ভয়েতে অনেকেই এই বাতাম খেতে চান না। ক্যালরির দিক থেকে দেখতে গেলে এই বাধা আর অন্যান্য বাদামের থেকে অনেকটাই বেশি পরিমাণে থাকে। তবে পুষ্টিবিদরা বলছে কাজুর মধ্যে স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক রোজকার জীবনে কাজুবাদাম খেলে কী কী উপকার হবে-

হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে:

স্বাস্থ্যকর ফ্যাট: কাজুবাদামে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

রক্তচাপ ও রক্তস্বাস্থ্যে সহায়ক:

কাজুবাদামের ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।

হাড় ও পেশিকে শক্তিশালী করে:

ম্যাগনেসিয়াম ও ফসফরাস এই দুটি খনিজ হাড়ের গঠন মজবুত করতে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ম্যাগনেসিয়াম পেশীর সঠিক কার্যকারিতার জন্যও অপরিহার্য।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

কাজুবাদাম জিঙ্কের একটি ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ক্ষত নিরাময় করতে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

রোজ কাজুবাদাম খেলে হৃদযন্ত্র, হাড়, ত্বক, চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। তবে, পরিমিত মাত্রায় খাওয়া জরুরি, কারণ এতে ক্যালরি বেশি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN