চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)। গঙ্গা নদী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৫১ জন কর্মী নিয়োগ করা হবে। National Mission for Clean Ganga (NMCG)-এর অর্থানুকূল্যে এবং ‘নমামি গঙ্গে’ কর্মসূচির অধীনে এই প্রকল্পটি পরিচালিত হবে। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক পদে কর্মী নেওয়া হবে এবং পদভেদে সাম্মানিকেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। সবচেয়ে বেশি মাসে ১,৭১,৫৯৭ টাকা পাবেন Scientist-D পদে নিযুক্তরা। Scientist-C পদে মাসিক সাম্মানিক ১,৪৮,৯৯৭ টাকা, আর Scientist-B পদে ১,২৫,৩৮০ টাকা। এছাড়াও Assistant Manager (Finance) পদে ১,১৯,২৭২ টাকা করে দেওয়া হবে।
অন্যদিকে Administrative Assistant এবং Scientific Assistant-দুই পদেই মাসিক ৭৭,৬৫৪ টাকা সাম্মানিক রয়েছে। Taxonomist পদে ৬৫,০৩১ টাকা, Data Entry Operator পদে ৫৭,৪৯৮ টাকা এবং Field Assistant পদে ৩৮,৭৪১ টাকা করে পাওয়া যাবে।
অর্থাৎ শুধু উচ্চশিক্ষিত বিজ্ঞানী নয়, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রার্থীদের জন্যও এখানে সুযোগ রয়েছে। তবে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত আলাদা, তাই আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি।
আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রার্থীদের CPCB-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://cpcb.gov.in/jobs.php) গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে এবং সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন শুরু হয়েছে ২৪ অগস্ট থেকে এবং শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। তাই যোগ্য প্রার্থীদের হাতে এখনও আবেদন করার সময় রয়েছে। পরিবেশ ও গঙ্গা সংক্রান্ত সরকারি প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আকর্ষণীয় সাম্মানিক পাওয়ার সুযোগ থাকায় এই নিয়োগটি চাকরিপ্রার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।