গবেষণাক্ষেত্রে কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে Indian Institute of Technology Kharagpur। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে এক জনকে নিয়োগ করা হবে।
নিযুক্ত গবেষককে সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এই পদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) অথবা CSIR-UGC NET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে নির্দিষ্ট প্রকল্পের অন্যান্য যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহী প্রার্থীদের প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে গিয়ে ‘Home’ থেকে ‘Jobs’ বিভাগে প্রবেশ করতে হবে। এরপর ‘Temporary Positions’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। v