Calcutta Television Network

SBI-তে ১,৫৩৮ জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?

SBI-তে ১,৫৩৮ জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?

14 August 2026 , 08:49:07 am

ব্যাঙ্কিং ক্ষেত্রে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ‘স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ’-এর আওতায় মোট ১,৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা ৭ অগস্ট থেকে ২৭ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ফলে যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে স্থায়ী ক্যারিয়ার গড়তে চাইছেন, তাঁদের জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হল, প্রার্থীরা শুধুমাত্র একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ প্রক্রিয়ায় একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যে রাজ্য বা অঞ্চলের জন্য আবেদন করবেন, সেই এলাকার স্থানীয় ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে-প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে এবং ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর কাটা হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে মেন পরীক্ষায় বসার সুযোগ মিলবে। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে সংশ্লিষ্ট স্থানীয় ভাষা না পড়ে থাকলে চূড়ান্ত নির্বাচনের আগে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন করতে হবে শুধুমাত্র SBI-এর অফিসিয়াল Careers (sbi.co.in/careers) পোর্টালের মাধ্যমে। প্রয়োজনীয় নথি আপলোড করে নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। ২৭ অগস্টের মধ্যে আবেদন সম্পূর্ণ করা জরুরি। ব্যাঙ্কিং চাকরির অন্যতম জনপ্রিয় নিয়োগ হওয়ায় শেষ মুহূর্তের ভিড় এড়াতে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করে প্রস্তুতিতে মন দেওয়া উচিত। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN