Calcutta Television Network

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, জেনে নিন যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, জেনে নিন যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ

17 July 2026 , 09:19:29 am

সরকারি প্রতিষ্ঠানে চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয় সম্প্রতি কৃষিশ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তির ভিত্তিতে মোট ৫০ জন কৃষিশ্রমিক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হবে।

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। আবেদনকারীর কৃষিক্ষেত্র বা কৃষি খামারে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আগে যে গবেষক বা বিজ্ঞানীর অধীনে কাজ করেছেন, তাঁর কাছ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

প্রার্থীদের ইন্টারভিউ বা দক্ষতা পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। মেধার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। তাই যাঁদের কৃষিকাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে।

আবেদন করতে হলে (https://www.caluniv.ac.in/) প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও অন্যান্য নির্দেশিকা জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN