Calcutta Television Network

দেশের অর্থনীতি ছুটবে বুলেট ট্রেনের গতিতে! ১০ শতাংশের গ্রোথের ভবিষ্যদ্বাণী করলেন মুকেশ আম্বানি

দেশের অর্থনীতি ছুটবে বুলেট ট্রেনের গতিতে! ১০ শতাংশের গ্রোথের ভবিষ্যদ্বাণী করলেন মুকেশ আম্বানি

4 February 2026 , 07:17:07 pm

ভারতীয় অর্থনীতির ভবিষ্যত নিয়ে আশার কথা শোনালেন এশিয়া তথা ভারতের সব থেকে ধনী ব্যক্তি, মুকেশ আম্বানি। বুধবার জিওব্ল্যাকরকের অনুষ্ঠানে বিলিয়েনার মুকেশ আম্বানি জানান যে, আগামী সময় দেশের অর্থনীতি সহজেই ৮ শতাংশ থেকে ১০ শতাংশের গ্রোথ দেখতে পারে। তাঁর এই দাবি অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আশাজনক পরিস্থিতির পূর্বাভাস দেয়। 

ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিংকের সঙ্গে কথোপকথনে মুকেশ আম্বানি বলেন, 'আমি দেখতে পাচ্ছি যে, ভারত বিশ্বের অন্যান্য দেশের থেকে বেশি আর্থিক উন্নতি করছে।' তিনি আরও দাবি করেন যে, ভারত আগামী দশকে নিজের চাহিদার ৮০ শতাংশ শক্তি সম্পদের আমদানি বন্ধ করে দেবে। এতে দেশের উপর থাকা ব্যাপক আর্থিক চাপ অনেকটাই হ্রাস পাবে। 

রিলায়েন্স প্রধান আরও বলেন, 'আমরা প্রযুক্তিগত পরিকাঠামোর ক্ষেত্রেও পিছিয়ে থাকবো না। ভারতের সামনে ৪.৫ ট্রিলিয়ান ডলারের বিশাল আর্থিক সুযোগ রয়েছে। আগামী ২০ থেকে ৩০ বছরে ভারত বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে যাবে।'

প্রসঙ্গত মুকেশ আম্বানির দেশের অর্থনীতি সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী এমন এক অনুষ্ঠানে এসেছে যা, রিলায়েন্সের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্যও খুব গুরুত্বপূর্ণ ছিল। জিওব্ল্যাকরক হল জিও ফাইনান্সিয়াল সার্ভিসেস এবং বিশ্বের সব থেকে বড় বিনিয়োগ সংস্থা, ব্ল্যাকরকের একটি যৌথ উদ্যোগ। ফলে এই অনুষ্ঠানে আম্বানির করা দাবিগুলি আরও তাৎপর্য পূর্ণ হয়ে দাঁড়ায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN