তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ পাঠ করলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ পাঠ করালেন মোদীজিকে। আজ, রবিবার সন্ধ্য়া ৭ টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন...
তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ পাঠ করলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ পাঠ করালেন মোদীজিকে। আজ, রবিবার সন্ধ্য়া ৭ টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন মোদীর সঙ্গেই শপথ নিলন আরও বেশ কয়েকজন প্রতিমন্ত্রী। মোদির শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন চা চক্রে দেখা করেন মোদি।
নরেন্দ্র মোদীর সঙ্গে যাঁরা মন্ত্রিসভায় শপথ নেবেন, তাঁরা সকলকেই রবিবার সকাল সাড়ে ১১টায় মোদীর বাসভবনে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তালিকায় রয়েছে বাংলার দুইজন জয়ী প্রার্থী। তথা বালুরঘাটের লোকসভার বিজেপির জয়ী প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর বঁনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মন্ত্রিত্ব পেতে পারেন এই দুই বিজেপি নেতা বঙ্গ বিজেপির রাজ্য
প্রধানমন্ত্রীর পরই শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিংহ। তারপর শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গুজরাতের গান্ধীনগরের বিজেপি সাংসদ অমিত শাহ। শাহের পর শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী তথা মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ নিতিন গডকড়ী। শাহের পর শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী তথা মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ নিতিন গডকড়ী। মন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান। রাষ্ট্রপতি শপথ বাক্য পথ করালেন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি শপথ বাক্য পথ করালেন মন্ত্রী নির্মলা সীতারামনকে।