আচমকাই ফাটল গ্যাস সিলিন্ডার! চারিদিকে বিকট আওয়াজ। মুহূর্তে মধ্যেই ক্লাবের একতলার রান্নাঘরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সূত্রের খবর, গত শনিবার রাতেই গোয়ায় একটি নৈশক্লাবে চলছিল পার্টি। ঠিক সেসময় আচমকাই আগুন। র...
আচমকাই ফাটল গ্যাস সিলিন্ডার! চারিদিকে বিকট আওয়াজ। মুহূর্তে মধ্যেই ক্লাবের একতলার রান্নাঘরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সূত্রের খবর, গত শনিবার রাতেই গোয়ায় একটি নৈশক্লাবে চলছিল পার্টি। ঠিক সেসময় আচমকাই আগুন। রান্নাঘরেই আটকে পড়ে ক্লাবের বহু কর্মী এমনকি বহু পর্যটকও। গোটা ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের মত। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় রীতিমত শোরগোল গোয়ায়।
জানা গিয়েছে, গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে একটি জনপ্রিয় নৈশক্লাবে রাতের পার্টি চলছিল। রাতের অনুষ্ঠানে যে যার মত নাচে, গানে আনন্দ করতে ব্যস্ত। ঘড়ির কাঁটায় তখন রাত ১২ টা। আচমকাই একটা বিকট আওয়াজ। রান্নাঘর সহ ওই ক্লাবের চারপাশ আগুন। কীভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখনও অবধি অগ্নিকাণ্ডের স্পষ্ট কারণ জানা যায়নি।
আগুন লাগার ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিস ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছেই যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। বহু মানুষকে নিরাপদে ক্লাব থেকে বের করে আনা হলেও এখনও অবধি অনেকই আটকে রয়েছেন বলেই আশঙ্কা। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানা গিয়েছে।