ভারত-পাক যুদ্ধ আবহে লখনউয়ে খুলে গেল ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা। বর্তমান পরিস্থিতির কারণে লখনউ যেতে পারেননি রাজনাথ সিং। তাই রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ...
ভারত-পাক যুদ্ধ আবহে লখনউয়ে খুলে গেল ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা। বর্তমান পরিস্থিতির কারণে লখনউ যেতে পারেননি রাজনাথ সিং। তাই রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিরশত্রু পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মাঝে এটি ভারতকে নতুন শক্তি দেবে।
লখনউয়ে ব্রহ্মস নতুন ইউনিট করেন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনেই পোখরানে পরমানু অস্ত্র পরীক্ষা। ৪০ মাসের মধ্যে এই প্রোজেক্ট শেষ করে দেখিয়েছি। দেশের কাজ চলতে থাকবে। কোনওভাবেই তা বন্ধ হবে না। যুদ্ধ আবহে সামরিক পরিকাঠামোর নজর ভারতের। পহেলগাঁওয়ে যাঁরা সিঁদুর মুছেছিল 'অপরেশন সিঁদুর' তার যোগ্য জবাব। পাকিস্তানকে ঘায়েল করতে ব্রহ্মস ব্যবহার। সবরকম পরিস্থিতির জন্য তৈরী আমাদের দেশ। দেশের নিরাপত্তায় আমাদের সেনারা লাগাতার জবাব দিচ্ছে। কিন্তু ভারতকে আঘাত করলে জঙ্গিরা সুরক্ষিত থাকবে না।
লখনউয়ের নতুন চালু হওয়া এই ইউনিট থেকে প্রতি বছর ৮০ থেকে ১০০ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে। এছাড়াও, প্রতিবছর ১০০ থেকে ১৫০ নতুন প্রজন্মের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও নির্মিত হবে। ব্রহ্মস-এর নতুন ইউনিটের জন্য খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগ এই ব্রহ্মস ক্ষেপনাস্ত্র।