ফের খবরের শিরোনামে রেল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনার কবলে পড়ে তিরুমালাগামী একটি এক্সপ্রেস ট্রেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে ট্রেনের তিনটি কামরা...
ফের খবরের শিরোনামে রেল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনার কবলে পড়ে তিরুমালাগামী একটি এক্সপ্রেস ট্রেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে ট্রেনের তিনটি কামরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্য়ে জোরকদমে চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ।
জানা গিয়েছে, রবিবার কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ১ কামরায় প্রথমে হঠাৎ আগুন দেখতে পান যাত্রীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। ততক্ষণে সেই আগুন বি৬ এবং বি৭ কামরায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। এরপরেই দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয়। দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আচমকা ট্রেনে আগুন লাগায় ব্য়াপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্য়ে।
গত দুমাসে পর তিনটি ট্রেন দুর্ঘটনা সামনে এসেছে। যার জেরে ট্রেন একপ্রকার আতঙ্কের কারণ হয়ে উঠেছে সকলের মনে। সম্প্রতি লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস। চক্রধরপুর রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২০ জন। লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা। ঠিক তার দুদিন পরে ফের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হয় মালগাড়ি। বেলাইন হয় মালগাড়ির ২টি কামরা। একই জায়গায় ফের কেন দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।