বছরের প্রথম তুষারপাত সিকিমের ছাঙ্গুতে। তাই আনন্দে আত্মহারা পর্যটকেরা। সেখানে সিকিমে বরফ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে শরতের আগেই শীতের আমেজ উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী ...
বছরের প্রথম তুষারপাত সিকিমের ছাঙ্গুতে। তাই আনন্দে আত্মহারা পর্যটকেরা। সেখানে সিকিমে বরফ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে শরতের আগেই শীতের আমেজ উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস সিকিমে। যার জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা সিকিম জুড়ে।
গত কয়েক দিন গরমের পর দার্জিলিং-সহ উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তার জেরে শিলিগুড়িতে পুজোর আগেই শুরু হয়েছে শীতের আমেজ। ঠিক তখনই পর্যটকদের আকাঙ্ক্ষিত তুষারপাত হল সিকিমে। স্বাভাবিক ভাবে পর্যটকেরা খুশি। তবে ভারী বৃষ্টি নিয়ে চিন্তা বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফলে পুজোর সময়ে ঘুরতে বেড়ানো নিয়ে কিছুটা সংশয় তৈরী হয়েছে।
বুধবার থেকে অবিরাম বৃষ্টি চলছে পাহাড়ে। কখনও ভারী আবার কখন অতিভারী বৃষ্টিপাতে সমতলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল সিকিম আবহাওয়া দফতর। তার মধ্যেই তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু হয়েছে।
টানা বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। কালিম্পং, দার্জিলিঙ-এর একাধিক জায়গায় ধস নেমেছে। আজ, শনিবারও উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।