মঙ্গলবার সকালে ফের এনডিএ-র বৈঠকে যোগ দিচ্ছেন কাকলি-সুদীপ সহ এনসিপিআই সাংসদরা। তাঁদের সঙ্গে দিল্লিতে আলাদা করে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে সাংসদ দেব ছাড়া উপস্থিত থাকব...
মঙ্গলবার সকালে ফের এনডিএ-র বৈঠকে যোগ দিচ্ছেন কাকলি-সুদীপ সহ এনসিপিআই সাংসদরা। তাঁদের সঙ্গে দিল্লিতে আলাদা করে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে সাংসদ দেব ছাড়া উপস্থিত থাকবেন এনসিপিআইয়ের সব সাংসদই। বিশেষজ্ঞ মহলের মতে, আগামীতে এনসিপিআই-এর ভবিষৎ কোন দিকে মোড় নেবে, তা অনেকাংশই নির্ভর করছে আজকের এই বৈঠকে।
জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সংসদ ভবনে এনডিএর সমন্বয় বৈঠকে যোগ দেবেন এনসিপিআই সাংসদরা। কাকলি, সুদীপ-সহ ২০ জন সাংসদ যোগ দেবেন বৈঠকে। আগামীতে এই ২০ জন সাংসদের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা এদিনের বৈঠকে অনেকাংশে ঠিক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গত মঙ্গলের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই এ সপ্তাহে দিল্লি এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। গতকাল, সোমবার বৈঠকে দু’জনের বেশ কিছুক্ষণ কথাও হয়েছে।
এমতাবস্থায় দিল্লির রাজনীতিতে এনসিপিআই-এর গুরুত্ব যে ক্রমেই বাড়ছে, তা বলাই বাহুল্য। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসসদের বৈঠক নিয়েও রাজ্য তথা রাজনীতিতে বাড়ছে কৌতূহল।