ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে রেল! এবার ঝাড়খণ্ডের কাছে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা শাখার চান্ডিল জংশন স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। লাইনচ্যুত হয়েছে দু’টি মালগাড়ি। ১০টির বেশি ও...
ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে রেল! এবার ঝাড়খণ্ডের কাছে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা শাখার চান্ডিল জংশন স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। লাইনচ্যুত হয়েছে দু’টি মালগাড়ি। ১০টির বেশি ওয়াগন লাইন থেকে সরে গিয়েছে বলে খবর। ঘটনার জেরে বাতিল হয়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রেল সূত্রে জানা গিয়েছে, লোহা বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। এদিন ভোরে আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সেই সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা খায়। তার পরে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।
প্রসঙ্গত, গত কয়েকবছরে দেশে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন অনেকে। ২০২৩ সালে ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩০০ জন। প্রায় হাজার জন মানুষ ঘটনায় আহত হয়েছিলেন। শালিমার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটির ২৩টি কামরা।