জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন অর্জুন সিংহ। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে প্রথমে ইট মারে এবং তারপর তিন থেকে চারটি বোমা মারে দুষ্কৃতীরা। এছাড়া কয়েক রাউন্ড এলোপাথারি গু...
বোমা বিস্ফোরণে উত্তপ্ত ব্যারাকপুর। প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। পর পর বোমার আঘাতে জখম অর্জুন সিংহ ও তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছেন অর্জুন। বৃহস্পতিবার, রাতে ঘটনাটি ঘটেছে অর্জুন সিংহের ভাটপাড়ার বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিস
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন অর্জুন সিংহ। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে প্রথমে ইট মারে এবং তারপর তিন থেকে চারটি বোমা মারে দুষ্কৃতীরা। এছাড়া কয়েক রাউন্ড এলোপাথারি গুলিও চালানো হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিসে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় বিজেপির প্রাক্তন সাংসদ সুরক্ষিত থাকলেও প্রাণহানির আশঙ্কা করেছেন তিনি।
এ বিষয়ে অর্জুন জানিয়েছেন, পুলিসের সামনেই তাঁর বাড়ির সামনে বোমা-গুলি ছুড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, ২০ থেকে ২৫টির বেশি বোমা মারা হয়েছে। পরিকল্পিতভাবেই গুলিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরও ১৫-২০ জন মিলে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ অর্জুনের।