মুর্শিদাবাদের নিমতিতায় স্থানীয় তৃণমূল নেতার ইফতার পার্টিতে যোগ দেওয়ায় সাত জন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। এবার কাঠগড়ায় বীরভূমের তিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে...
মুর্শিদাবাদের নিমতিতায় স্থানীয় তৃণমূল নেতার ইফতার পার্টিতে যোগ দেওয়ায় সাত জন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। এবার কাঠগড়ায় বীরভূমের তিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ক্যারম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা! ক্যারম খেলার সময় তাঁদের পরনে ছিল বাহিনীর পোশাক। সঙ্গে তৃণমূলের স্থানীয়ে নেতাকর্মীরাও ছিলেন। সমাজমাধ্যমে এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ভিডিয়ের সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।
কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান ক্যারম খেলছিলেন বীরভূমের সিউড়ির তৃণমূল পার্টি অফিসে এই ভিডিওর ভিত্তিতে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হয়েছে তিন জনকে। নির্বাচনের দায়িত্বে আর তাঁরা থাকতে পারবেন না। রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চলছে আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে জেলায় জেলায় নিরাপত্তারক্ষার দায়িত্বে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কোনও দলের কার্যালয়ে ঢুকে ক্যারম কী ভাবে? প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরের তরফে।
পুলিশি উস্কানিতে এ ধরণের ঘটনা ঘটছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, নির্বাচনে বীরভূম নিরাপদ, তাই সেখানে ক্যারাম খেলছিলেন জওয়ানরা। দু দদফায় ভোট পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনে। ফলপ্রকাশ ৪ মে। প্রতিটি দফায় প্রায় ২ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের ওপর জোর দিচ্ছে কমিশন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে মুর্শিদাবাদে সাত বিএসএফ জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল এবার বিতর্কে জড়িয়ে পড়লেন বীরভূমের তিন জওয়ান।rn