লুকিয়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অভিযোগ রাজ্যের নার্সিং এন্ট্রান্স পরীক্ষায়। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ঘটনা। রবিবার রাজ্যের নার্সিং প্রবেশিকা পরীক্ষা ছিল...
লুকিয়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অভিযোগ রাজ্যের নার্সিং এন্ট্রান্স পরীক্ষায়। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ঘটনা। রবিবার রাজ্যের নার্সিং প্রবেশিকা পরীক্ষা ছিল। অভিযোগ পরীক্ষা চলাকালীন মোবাইলের মেসেজের মাধ্যমে প্রশ্নের উত্তর আদান প্রদান করেছিল পরীক্ষার্থীরা। এরপর অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন সমেত ৯জনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিস।
পুলিস সূত্রের খবর, রবিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে এএনএম ও জিএনএম নার্সিং-এর জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ছিলো। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, পরীক্ষা চলাকালীন ওই ৯জন পরীক্ষার্থী তাদের কাছে থাকা ফোনের সাহায্যে প্রশ্নের সিরিজ কারোর কাছে পাঠিয়ে উত্তর জানার চেষ্টা করছিল। বিষয়টি শিক্ষকদের চোখে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিসকে। আটক করা পরীক্ষার্থীদের মধ্যে ৫ জন মহিলা ও ৪ জন পুরুষ বলে জানা গিয়েছে।
রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় বলেন, এই ধরনের কাজ গুরুতর অপরাদ। তবে অপরাদী নয় অপরাদ দমনের জন্যই ওদের পুলিসের হাতে তুলে দিতে বাধ্য হই। কারণ এরা সকলেই শিক্ষার্থী। এদের পিছনে কোনো মাস্টার মাইণ্ড কাজ করছে। আমরা কলেজ কর্তৃপক্ষ চাই তদন্তের মাধ্যমে আসল অপরাধী সামনে আসুক। শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনে ফিরে আসুক।