হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করতেই মাথায় আকাশ ভেঙে পড়ল শিলিগুড়ির চা ব্যবসায়ীর। প্রতারকরা গৌতম ঘোষের ব্যাঙ্ক একাউন্ট থেকে ৪৩ হাজার দুশো টাকা তুলে নেয়। তিনি জানিয়েছেন যে, মঙ্গলবার সকালবেলা তাঁর হোয়াটসঅ...
হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করতেই মাথায় আকাশ ভেঙে পড়ল শিলিগুড়ির চা ব্যবসায়ীর। প্রতারকরা গৌতম ঘোষের ব্যাঙ্ক একাউন্ট থেকে ৪৩ হাজার দুশো টাকা তুলে নেয়। তিনি জানিয়েছেন যে, মঙ্গলবার সকালবেলা তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ARTO অফিস থেকে একটি লিঙ্ক পাঠানো হয়। চা ব্যবসায়ী ভাবেন তাঁর গাড়ির চালান কাটা হয়েছে, সেই কারণেই তাঁকে অনলাইনে লিঙ্ক পাঠানো হয়েছে। চা ব্যবসায়ী গৌতম ঘোষ সেই লিঙ্কে ক্লিক করতেই কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি ওটিপি আসে। আর তারপর ব্যাঙ্ক একাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪৩ হাজার দুশো টাকা।
এরপরই ব্যাঙ্ক একাউন্ট খুলে দেখতে পান যে, প্রতারকেরা তাঁর ব্যাঙ্ক একাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে। এরপরই তড়িঘড়ি ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ ও সাইবার ক্রাইমে একটি লিখিত অভিযোগ করেন চা ব্যবসায়ী। পরবর্তীতে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে চা ব্যবসায়ী জানতে পারেন যে, তাঁর টাকা যেই একাউন্টে ট্রান্সফার করা হয়েছে সেটি রাহুল নামক এক যুবকের। আরও জানা যায় যে, রাহুলের বাড়ি মুম্বইয়ের ঘাটকোপরাতে। গৌতম ঘোষ জানান এইভাবে প্রতারকেরা সবার মোবাইলে লিঙ্ক পাঠিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এই খোয়া যাওয়া টাকা তদন্ত করে ফেরত দেওয়ার আবেদনও করেছেন চা ব্যবসায়ী গৌতম ঘোষ।