রবিবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার বারুইপুরের মদারহাট পঞ্চায়েতের নায়েবের মোড় সংলগ্ন এলাকায়। সকালে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে বারুইপুর থানায় খবর দেন স্থানীয়রাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্...
রবিবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার বারুইপুরের মদারহাট পঞ্চায়েতের নায়েবের মোড় সংলগ্ন এলাকায়। সকালে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে বারুইপুর থানায় খবর দেন স্থানীয়রাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। সামনে ভোট। স্বভবাতই মৃত্যু নিয়ে হাজারও প্রশ্ন স্থানীয়দের মধ্যে। তৈরি হচ্ছে হাজার জল্পনা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় । তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কের পরিবেশ এলাকায়। খুন অথবা অসুস্থতা, রাজনীতি অথবা ব্যক্তিগত আক্রোশ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।