হোয়াইট হাউসের মসনদে বসেই একটার পর একটা নতুন সিদ্ধান্ত। যার জন্যে ফল ভুগতে হচ্ছে আমেরিকার বাসিন্দা ও প্রতিবেশী দেশগুলোকেও। ক্ষমতায় এসে আমেরিকায় অনুপ্ৰবেশ রুখতে মরিয়া ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসীদের সে...
হোয়াইট হাউসের মসনদে বসেই একটার পর একটা নতুন সিদ্ধান্ত। যার জন্যে ফল ভুগতে হচ্ছে আমেরিকার বাসিন্দা ও প্রতিবেশী দেশগুলোকেও। ক্ষমতায় এসে আমেরিকায় অনুপ্ৰবেশ রুখতে মরিয়া ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসীদের সেদেশ থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে উত্তপ্ত হয়ে উঠল আমেরিকার লস অ্যাঞ্জেলস! সূত্রের খবর, লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট শহরে বিক্ষোভকারীদের সঙ্গে ফেডারেল এজেন্টদের সংঘৰ্ষ। যার ফলে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সেখানে। কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়।
ওয়াকিবহল মহলের মতে, মূলত অবৈধ অভিবাসী ইস্যুতেই এমন রণক্ষেত্রের পরিস্থিতি লস অ্যাঞ্জেলসে। সূত্রের খবর, বিক্ষোভকারী ও প্রতিবাদীদের মুখে স্লোগান, 'মিথ্যা ভাবে গুজব রটানো হচ্ছে। কোনও মানুষ অবৈধ অভিবাসী নয়। অবৈধ হতে পারে না।' গোটা ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে বহু প্রতিবাদী গ্রেফতারও হয়েছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, হোয়াইট হাউসের মসনদে বসে একটার পর একটা নতুন সিদ্বান্ত নিয়ে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটা সিদ্ধান্তে বিপাকে পড়ছে বহু দেশ। এমনকি মার্কিন নাগরিকরাও। বিগত কিছুদিন আগেই লক্ষ্য করা গিয়েছিলে আমেরিকার রাস্তায় ট্রাম্পের বিরুদ্ধেই বিক্ষোভ-আন্দোলনে নেমেছিল বহু মানুষ। তাঁদের বক্তব্য ছিল, 'ট্রাম্প একনায়কতন্ত্র স্থাপন করতে চলেছে। আমরা জনগণরা গণতান্ত্রিক অধিকার হারাচ্ছি।'