দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর! চলছে তো চলছেই। আদৌ থামবে যুদ্ধ? এমন প্রশ্ন বারবার উঠলেও কোনও সদর্থক উত্তর এই মুহূর্তে নেই। কথা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। মস্কো-কিয়েভ সংঘাত থামাতে কার্যত ব্যর্থ হয়েছেন ...
দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর! চলছে তো চলছেই। আদৌ থামবে যুদ্ধ? এমন প্রশ্ন বারবার উঠলেও কোনও সদর্থক উত্তর এই মুহূর্তে নেই। কথা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। মস্কো-কিয়েভ সংঘাত থামাতে কার্যত ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বারবার বৈঠক ও আলোচনা করেও কোন লাভ হয়নি। সব কিছুই একপ্রকার নিস্ফলা। এই আবহে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেপথ্যে, দুই বৃহত্তম রুশ তেল সংস্থার উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়।
ঠিক কী বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? সূত্রের খবর, সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, 'ট্রাম্পের সিদ্ধান্ত খুবই ভাল পদক্ষেপ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবশ্যই থামবে। তবে তার জন্য পুতিনের দেশ অর্থাৎ রাশিয়াকে আরও চাপ দিতে হবে। তাহলেই সম্ভব।' জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবে ভারত। তবে সেটা পুরোপুরি না হলে অনেকটাই কমিয়ে দেবে ভারত। কারণ মোদীও চান দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটুক। সেই জন্যই রুশ তেল কেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওরা।' বলাবাহুল্য, বিগত কিছুদিন আগেও ট্রাম্প একই দাবি করেছিলেন।
প্রসঙ্গত, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি আদৌ কবে সম্পন্ন হবে? এই প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশার মধ্যে। শুল্কনীতি ও অভিবাসন নীতি নিয়ে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এরই মধ্যে ট্রাম্প-মোদী বৈঠকের কথা থাকলেও তা হচ্ছে না। জানা গিয়েছে, মোদী-ট্রাম্পের মালয়েশিয়ার সফরে যাওয়ার কথা ছিল আগে থেকেই। সেখানেই দুই রাষ্ট্রনেতার বৈঠকের সম্ভাবনাও ছিল। তবে এই মুহূর্তে মালয়েশিয়া সফরে যাচ্ছেন না মোদী। তাই সেই অর্থে আপাতত ভাবে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে না এমনকি বৈঠকও বাস্তবায়িতও হচ্ছে না!