ব্রিটেনের সাউথপোর্ট শহরে ছুরি চালিয়ে হামলার ঘটনার পর থেকে দেশজুড়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা বলে জানিয়েছে দেশের প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে ...
ব্রিটেনের সাউথপোর্ট শহরে ছুরি চালিয়ে হামলার ঘটনার পর থেকে দেশজুড়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা বলে জানিয়েছে দেশের প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার এসব সহিংস বিশৃঙ্খলার ঘটনায় পুলিস আহত হওয়ার পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলার ঘটনায় গ্রেফতার হয় একজন উগ্র ইসলামপন্থি অভিবাসী, সমাজমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পর ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে শত শত অভিবাসন বিরোধী বিক্ষোভকারী দাঙ্গায় জড়িয়ে পড়ে। পাশাপাশি জানা গিয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন অংশে অবস্থিত চারটি শহর যেমন লিভারপুল, ব্রিস্টল, হাল ও বেলফাস্টে সহিংস বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা বর্ণবাদবিরোধী গোষ্ঠীর মুখোমুখি হওয়ায় বিশৃঙ্খল মারামারি এবং ইট ও বোতল ছোড়াছুড়ি হয়।
সূত্রের খবর, বিক্ষোভকারীরা পুলিসের উপর হামলা চালিয়েছে, এতে আহত হয়েছেন পুলিস কর্মী। পুলিস জানিয়েছে, ছুরি হামলার ঘটনায় গ্রেফতার হয় ১৭ বছর বয়সী কিশোর অ্যাক্সেল রুডাকুবানার জন্ম ব্রিটেনে। সূত্রের খবর, কিন্তু তারপরও অভিবাসন বিরোধী ও মুসলিম বিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।