জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। অভিযোগের তির পাকিস্তানের দিকে গেলেও তা মানতে নারাজ পাক দেশ। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পহেলগাঁও ই...
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। অভিযোগের তির পাকিস্তানের দিকে গেলেও তা মানতে নারাজ পাক দেশ। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক একদম চরমে পৌঁছেছে। এই আবহে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা ভারতের! যা নিয়ে শোরগোল রাজনৈতিক থেকে আন্তর্জাতিক মহল।
সূত্রের খবর, সম্প্রতি রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধি যোজনা প্যাটেল বলেন, 'সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান। সেটা দীর্ঘদিন ধরেই করে চলছে ইসলামাবাদ। বিভিন্ন সময়ে টাকা পয়সা দিয়ে সাহায্য, এমনকি সঠিক প্রশিক্ষণ এই সমস্ত কিছুই সাহায্য সন্ত্রাসবাদীদের করে পাকিস্তান। পাক দেশের কথা সবাই জানে। নতুন করে কিছ বলার নেই এই বিষয়ে।
পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে কার্যত যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ভারত ও ইসলামাবাদের মধ্যে। এই আবহে বিগত কিছুদিন আগেই দুই দেশেকে নিজ নিজ দিক থেকে সংযত হওয়ার আর্জি জানায় রাষ্ট্রসংঘ! যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক থেকে আন্তর্জাতিক মহল।
সূত্রের খবর, পহেলগাঁও হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের তরফ থেকে বলা হয়েছে, 'দুই দেশকেই খেয়াল রাখতে হবে যাতে কোনরকম যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি তৈরি না হয়। সমস্ত কিছু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে হবে। কোনভাবেই যাতে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি না হয়ে সেদিক মাথায় রেখেই ভারত-পাকিস্তানকে এগোতে হবে।'