ভারতের উপগ্রহ চিত্রে ফের প্রকাশ্যে চিনের ষড়যন্ত্র। ভারত-চিন সীমান্তবর্তী দু’টি বায়ুসেনাঘাঁটিতে ১১টি জে-২০ স্টেল্থ যুদ্ধবিমান মোতায়েন করেছে জিনপিং সেনা। তবে কী তলে তলে নতুন কোনও পরিকল্পনা করছে ড্রাগনে...
ভারতের উপগ্রহ চিত্রে ফের প্রকাশ্যে চিনের ষড়যন্ত্র। ভারত-চিন সীমান্তবর্তী দু’টি বায়ুসেনাঘাঁটিতে ১১টি জে-২০ স্টেল্থ যুদ্ধবিমান মোতায়েন করেছে জিনপিং সেনা। তবে কী তলে তলে নতুন কোনও পরিকল্পনা করছে ড্রাগনের দেশ? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক উপগ্রহচিত্রে চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে। যেখানে দেখা গেছে যুদ্ধবিমান গুলো পর পর ভারতের দিকে তাক করে সাজিয়ে রেখেছে চিন সেনা।
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ জুলাই জিনজিয়াঙের হোটান বায়ুসেনাঘাঁটিতে প্রথমে সাতটি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়। চিনের এই বায়ুসেনাঘাঁটি লেহ্ থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর লাদাখে ভারতীয় বায়ুসেনার দৌলত বেগ ওল্ডি বায়ুসেনাঘাঁটি থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।
উপগ্রহচিত্রে দ্বিতীয় যে ছবি ধরা পড়েছে সেখানে দেখা গিয়েছে, ডামজুং বায়ুসেনাঘাঁটিতে চারটি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এটিও ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে খুব বেশি দূরে না। বলে রাখা ভালো, চিনের এই জে-২০ যুদ্ধবিমান আর পাঁচটা যুদ্ধবিমানের চেয়ে আলাদা। এই বিমান রেডারের নজর এড়াতে অত্যন্ত দক্ষ। পাশাপাশি এটি একাধিক নিশানায় নজরদারি চালাতে সক্ষম। এমতাবস্থায় এই উপগ্রহচিত্র প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।