ফের শহর কলকাতায় উদ্ধার অস্ত্র। বৃহস্পতিবার এজেসি বোস রোডের একটি হোটেলে অভিযান চালায় এসটিএফ। তারপরেই সেই হোটেল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই অভিযুক্তকে। জানা...
ফের শহর কলকাতায় উদ্ধার অস্ত্র। বৃহস্পতিবার এজেসি বোস রোডের একটি হোটেলে অভিযান চালায় এসটিএফ। তারপরেই সেই হোটেল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই অভিযুক্তকে। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বিহারের গয়াতে।
পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার বেনিয়াপুকুর থানা এলাকার এজেসি বোস রোডের একটি গেস্টহাউসে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ বাহিনী। তারপর সেখান থেকে উদ্ধার করে নাইন এম এম পিস্তল ও ১৮ রাউন্ড কার্তুজ। ইতিমধ্যেই ঘটনায় আটক করা হয়েছে ধৃত রহিশ কুমার ও মিরাজ মালিককে। অভিযুক্তদের জেরা করার পর পুলিস জানতে পারে তাঁদের বাড়ি বিহারে। হোটেল রাম বুকিংয়ের ক্ষেত্রে সেই একই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ধৃতদের ওই হোটেল নিয়ে এসেছিল আর এক ব্যক্তি। তবে সেই ব্যক্তি এখনও অধরা। পুলিস সূত্রে খবর, হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
উলেখ্য, বেশ কিছুদিন আগেই শিয়ালদহ স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ কলেজের পাশে বৈঠকখানাতেও একই ভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল কলকাতা পুলিস। তারপর আবার সেই এলাকা সংলগ্ন একটি হোটেল থেকে উদ্ধার হল একাধিক বেআইনি অস্ত্র। স্বাভাবিকভাবেই শহরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।