পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল দেখা মাত্রই মোট ৫টি বিল্ডিং এর ৫২ জন বাসিন্দাকে পুলিস তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায়। তাঁদের আপাতত পাশের হোটেলে রাখা ...
ফের বউবাজার মেট্রো রেলের কাজে বিপত্তি। মেট্রো রেলের ইস্ট বাউন্ড টানেলে চলছে ক্রস প্যাসেজ এর কাজ। বৃহস্পতিবার রাত ১০ টায় বউবাজারের মুচিপাড়া থানার অন্তর্গত কিছু এলাকার বাড়িতে জল প্রবেশ করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেট্রোর কর্ম কর্তারা। ভোগান্তিতে মোট্রো যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিক্ষোভ শুরু হয়।
পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল দেখা মাত্রই মোট ৫টি বিল্ডিং এর ৫২ জন বাসিন্দাকে পুলিস তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায়। তাঁদের আপাতত পাশের হোটেলে রাখা হয়েছিল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চেষ্টা করা হচ্ছে ৫২ জন বাসিন্দাকে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার।
গত ২৬ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু গত সোমবার ফের বাসিন্দাদের নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, মেট্রোর কাজের জন্য বৃহস্পতিবার মাঝরাতে তাঁদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বারংবার ঘরে ফেরা এবং ঘর ছাড়াতে অনেক সমস্যা তৈরী হচ্ছে। যা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে বাসিন্দাদের মধ্যে।