বৈদ্যুতিক চুল্লিতে মেরামতির কারণে এক সপ্তাহ বন্ধ রাখা হবে কাশি মিত্র শ্মশান ঘাটে। ১৬ই জুন রবিবার সকাল আটটা থেকে ২৩ শে জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে বৈদ্যুতিক চুল্লির পরিষেবা। এই সময়ে কাঠের ...
বৈদ্যুতিক চুল্লিতে মেরামতির কারণে এক সপ্তাহ বন্ধ রাখা হবে কাশি মিত্র শ্মশান ঘাটে। ১৬ই জুন রবিবার সকাল আটটা থেকে ২৩ শে জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে বৈদ্যুতিক চুল্লির পরিষেবা। এই সময়ে কাঠের চুল্লীর পরিষেবা স্বাভাবিক থাকবে। উল্লেখ্য কাশি মিত্র শ্মশান ঘাটে একটি বৈদ্যুতিক চুল্লি ও একটি কাঠের চুল্লি রয়েছে। বৈদ্যুতিক চুল্লির মেরামতি সহ অন্যান্য কারণে সংস্কারের কাজ করতে হবে তাই এক সপ্তাহ শাটডাউন রাখা হবে কাশি মিত্র শ্মশানঘাট এর বৈদ্যুতিক চুল্লি।