ভোট গণনা শেষেও রাজ্য়জুড়ে রাজ্য়নৈতিক হিংসা এখনও অব্য়াহত। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য়ের বিভিন্ন জায়গাতে আক্রান্ত বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা। অবিলম্বে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত কর...
ভোট গণনা শেষেও রাজ্য়জুড়ে রাজ্য়নৈতিক হিংসা এখনও অব্য়াহত। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য়ের বিভিন্ন জায়গাতে আক্রান্ত বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা। অবিলম্বে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চে বেলা দুটোর সময় হয় এই মামলার শুনানি।
এ বছর লোকসভা নির্বাচনে তেমন বড়সড় কোনও অশান্তি হয়নি। সপ্তম দফার ভোটপর্ব শেষে সে কথা জানিয়েছেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার। তবে গণনার পর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের ছবি প্রকাশ্য়ে এসেছে। প্রায় প্রতি ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
গতকাল, বুধবার সন্দেশখালিতে ঘটেছে বোমাবাজির ঘটনা। তাতে প্রায় ১১ জনের জন আক্রান্ত হয়েছে সেই ঘটনায়। এরপরেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মামলা দায়েরের আবেদন গ্রহণ করেন বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের।