রহড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার! বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার তিন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল অধির দা, সুবীর দা এবং সুব্রত দা।&nbs...
রহড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার! বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার তিন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল অধির দা, সুবীর দা এবং সুব্রত দা। ধৃতরা কলকাতার বিবাদীবাগ এলাকার প্রখ্যাত বন্দুক বিক্রেতা সংস্থা 'নরসিং চান্দর অ্যান্ড দাঁ-এর মালিক। সূত্রের খবর, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিস।
অবৈধভাবে বন্দুক পাচারের মামলা তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে এসটিএফ এর স্পেশাল টীম বিবাদীবাগ এলাকায় একটি নামি বন্দুকের দোকানে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই বন্দুকের দোকানের তিন মালিককে গ্রেফতার করে। দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় ৪১ টি বন্দুক। অভিযোগ, সরকারি নথিপত্র ছাড়া যার মধ্যে রয়েছে সিঙ্গেল ব্যারেল এবং ডাবল ব্যারেল। তিনজন মালিককে সঙ্গে নিয়ে দোকান থেকে উদ্ধার হয় দোনলা ও একনলা বন্দুক মিলিয়ে মোট ৪১ টি আগ্নেয়াস্ত্র।
লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানের সঙ্গে অবৈধভাবে আগ্নেয় অস্ত্র সংগ্রহ এবং বিক্রি স্পষ্ট প্রমাণ পেয়েছে এসটিএফ আধিকারিকরা। ধৃতরা ওই দোকান থেকে অবৈধভাবে আগ্নেয় অস্ত্র সংগ্রহ করত এবং চড়া দামে তা বিক্রি করত। এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছিল এই দোকানের। কেন বারংবার অস্ত্র উদ্ধারের ঘটনায় এই লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম উঠে আসছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।