মেয়ে হয়ে জন্মানো অপরাধ? পৃথিবীর আলো দেখতেই ফেলে দেওয়া হল আবর্জনার স্তূপে? রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বাঁশদ্রোণীর সুভাষপল্লি ঝাঁট দিচ্ছিলেন কলকাতা পুরসভার সাফাইকর্মীরা। তখনই আচমকা আবর্জনার স্তূপে ...
মেয়ে হয়ে জন্মানো অপরাধ? পৃথিবীর আলো দেখতেই ফেলে দেওয়া হল আবর্জনার স্তূপে? রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বাঁশদ্রোণীর সুভাষপল্লি ঝাঁট দিচ্ছিলেন কলকাতা পুরসভার সাফাইকর্মীরা। তখনই আচমকা আবর্জনার স্তূপে প্লাস্টিকে মোড়া অন্যরকম কিছু চোখে পড়ে। কাছে গিয়ে দেখতেই হতবাক তাঁরা। আবর্জনায় পড়ে রয়েছে সদ্যোজাত কন্যাসন্তানের নিথর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বাঁশদ্রোণী থানার পুলিস। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সদ্যোজাতের গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল বলে খবর পুলিস সূত্রে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। কে বা কারা দেহ ফেলে গেল খোঁজ চালাচ্ছে পুলিস।