রাজ্যের অন্য সরকারি হাসপাতালে সঙ্গে আরজি করেও থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। ৫১ জন মেডিক্যাল পড়ুয়া হুমকি সংস্কৃতির দায়ে কাঠগড়ায়। এবার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আরজি করে তলব তদন্ত কমিটির।আরজি কর হ...
রাজ্যের অন্য সরকারি হাসপাতালে সঙ্গে আরজি করেও থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। ৫১ জন মেডিক্যাল পড়ুয়া হুমকি সংস্কৃতির দায়ে কাঠগড়ায়। এবার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আরজি করে তলব তদন্ত কমিটির।
আরজি কর হাসপাতালের হাউস স্টাফ, ইন্টার্ন, রেসিডেন্সিয়াল চিকিত্সক মিলিয়ে মোট ৫১ জন থ্রেট কালচারে অভিযুক্ত। এঁদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতি এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ নষ্টের অভিযোগ তোলা হয়েছে (হাইলাইট করবে)। ইতিমধ্যে ৫১ জনের আরজি করে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই ৫১ জনের মধ্যে অধিকাংশ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই খবর। কলেজ এবং হাসপাতালের কোনও অনুষ্ঠানেও থাকতে পারবেন না অভিযুক্ত ৫১ জন (হাইলাইট করবে)। এবার অভিযুক্তদের মধ্যে ১০ জনকে শনিবার ডেকে পাঠিয়েছে তদন্ত কমিটি। তলব পাওয়া ১০ জনের মধ্যে আটজন উপস্থিত ছিলেন বলেই খবর। কমিটির সামনে নিজেদের নিষ্পাপ প্রমাণ করতেই এই তলব, উল্লেখ ৯ সেপ্টেম্বর জারি করা নোটিশে। শনিবার তদন্ত কমিটির সামনে উপস্থিত ছিলেন অভিযোগকারী ৩০ জন মেডিক্যাল পড়ুয়াও। জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলে সূত্রের খবর। শনিবার জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব নেওয়া ডিসি নর্থ দীপক সরকার-সহ প্রিন্সিপাল, এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং তদন্ত কমিটির অন্য সদস্যরা। বৈঠক শেষে বেরিয়ে ডিসি নর্থ বললেন, সুরক্ষা ও নিরাপত্তার দিক খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করতে তিনি হাসপাতালে এসেছিলেন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে চারটি প্রোটোকল অনুসরণ করছে তদন্ত কমিটি কাজ করছে, সংবাদমাধ্যমকে জানালেন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
আরজি করে তরুণী চিকিত্সকের খুন-ধর্ষণ কাণ্ডে হাসপাতালের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্নচিহ্ন উঠেছে তেমনি থ্রেট কালচার নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে আরজি কর হাসপাতাল, অর্থাত্ উত্তর-দক্ষিণবঙ্গজুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতি, হুমকি সংস্কৃতি সমূলে উত্খাত করতে প্রায় দেড়মাস আন্দোলন চালিয়েছেন জুনিয়র চিকিত্সকরা। এখন দেখার প্রশাসন-সহ স্বাস্থ্য দফতরের তত্পরতায় অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়।