অন্য়দিকে সিঁথি মোড়কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা অভিজিৎ মণ্ডল ওরফে রানার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য় করলেন কলকাতা পুরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না। রানাকে এক প্রকার তোলাবাজ আখ্যা দেন তিন...
কাশীপুরে প্রোমোটারকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত সহ ছয়জনই পুলিসি হেফাজতে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। কেন মারধর করা হল প্রোমোটার অভিজিৎ সরকারকে? জয়ন্ত সিংয়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
অন্য়দিকে সিঁথি মোড়কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা অভিজিৎ মণ্ডল ওরফে রানার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য় করলেন কলকাতা পুরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না। রানাকে এক প্রকার তোলাবাজ আখ্যা দেন তিনি। ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম নিয়ে তোলাবাজি ও মারধরের প্রশ্নে কাউন্সিলর জানান, 'যারা তোলাবাজি হন, তারা একজন খুঁটি ধরেই তোলাবাজি করে। তবে আমার মনে হয় অতীনবাবু সমর্থন করেন না এরকম দুষ্কৃতীমূলক কাজে। রানা দলের কর্মী পুরসভা নির্বাচনে আমার হয়ে প্রচার করেছিল। কিন্তু রানা যা করেছে তার দায়িত্ব তাকেই নিতে হবে। রানার এই কর্মকাণ্ডের জন্য এলাকার মানুষ ভীষণভাবে উদ্বেগে রয়েছে। শিক্ষিত ছেলে বলে মারধর করবে তোলাবাজি করবে এটা আমি সমর্থন করি না।'
এছাড়াও, গতকাল অর্থাৎ রবিবার দেবব্রত পাল নামে এক প্রোমোটার রানার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সিএনকে। অভিযোগ, মারধরের ঘটনায় পুলিসের কাছে যেতে বারণ করেছিলেন বরাহনগর পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ পাল। তবে প্রোমোটার আরও জানান, সেই রামকৃষ্ণ পালের বক্তব্য তাঁর স্বরণে নেই।
অন্য়দিকে মদন মিত্র, সৌগত রায়ের পর জয়ন্তর বিরুদ্ধে সরব হন তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। চাঞ্চল্য়কর দাবি জানিয়েছেন জয়ন্তের বিরুদ্ধে। বিগত দু'বছর যাবত নিয়মিত যাতায়াত বন্ধ রয়েছে বেলঘরিয়া রথতলা মোড়ে অবস্থিত বিধান রায় শ্রমিক সংগঠনের অফিসে। অভিযোগ, এই অফিস দখলের চেষ্টাও করা হয় এবং দুষ্কৃতীমূলক তাণ্ডব চালানো হয়। এমনই চাঞ্চল্যকর দাবি করেন কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা।