'ডিঙ্গা ডিঙ্গা'। করোনার পর আবার এক মারণ ভাইরাস। যা শুনে চমকে উঠবেন আপনিও। নামটা শুনেই আপনি হয়ত ভাবছেন এটা কোন আজব জিনিস? এরকম নাম তো নাচে গানের ক্ষেত্রে দেখা যায়। ঠিক ধরেছেন এই ভাইরাসে আক্রান্ত রোগীর...
'ডিঙ্গা ডিঙ্গা'। করোনার পর আবার এক মারণ ভাইরাস। যা শুনে চমকে উঠবেন আপনিও। নামটা শুনেই আপনি হয়ত ভাবছেন এটা কোন আজব জিনিস? এরকম নাম তো নাচে গানের ক্ষেত্রে দেখা যায়। ঠিক ধরেছেন এই ভাইরাসে আক্রান্ত রোগীরা অদ্ভূত ভাবে নাচছেন। যার জন্যে নাম দেওয়া হয়েছে 'ডিঙ্গা ডিঙ্গা'। জ্বর থেকে শুরু করে অন্যরকম কাঁপুনি দিচ্ছে আক্রান্ত রোগীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে জ্বর থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মারণ ভাইরাসের ফলে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলে।
জানা গিয়েছে, আফ্রিকার একটি দেশ যার নাম বুন্দিৰুগোয়া। সেখানেই ডিঙ্গা ডিঙ্গার প্রথম খোঁজ মিলেছে। সেদেশের নারী ও পুরুষ একসঙ্গে আক্রান্ত হচ্ছে। এখনও অবধি যে সংখ্যাটা প্রায় ৩০০। ডাক্তারদের মতে, "হঠাৎ করে এরকম এক আজব ভাইরাসের উদ্ভব কীভাবে হল সেটা এখনই পরিষ্কার করে কিছু বলা যাবেনা। তবে পর্যবেক্ষন ও পরীক্ষা নিরীক্ষা চলছে"। পাশাপাশি চিকিৎসক বলেছেন, "ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরের মধ্যে যে জ্বর বাসা বাঁধছে সেখান থেকে মুক্তি পাওয়া খুবই চাপের। রোগীদের শরীরে অদ্ভূত একরকমের কাঁপুনি হচ্ছে। যার ফলে তাঁরা এক অন্যরকম ভাবে নাচতে শুরু করছে। যার কারণে ভাইরাসটির নাম দেওয়া হয়েছে ডিঙ্গা ডিঙ্গা"। বিশেষজ্ঞদের মতে একেবারে পরিষ্কার করে কিছু না বলা গেলেও কিছু উপসর্গ ও প্রতিরোধের কথা বলেছেন তাঁরা।
ডিঙ্গা ডিঙ্গার উপসর্গ :-
এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমেই শরীরে জ্বর আসবে। শুরু হবে অত্যাধিক কাঁপুনি ও মাথাব্যথা। নাচতে আরম্ভ করবে রোগী। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে শরীর। ভীষণ পরিমানে ব্যথা শুরু হবে। চলবে শ্বাসকষ্টও। যার কারণে রোগীর মৃত্যুও ঘটতে পারে।
প্রতিকার:-
চিকিৎসকরা জানিয়েছেন আপাতত উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ চালান হচ্ছে। এখনও অবধি কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গবেষণা চলছে। সাধারণ উপায়েই চিকিৎসা করা হচ্ছে। তবে এরকম উপসর্গ কারোর শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন তাঁরা।