আজকের দিনে হাত পায়ে ব্যথা নেই, এরকম মানুষজন খুব কম আছেন। বয়স যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে বাতের ব্যথাও। অনেকসময় ওষুধ খেয়েও উপশম পাওয়া যায়না। এই সমস্যা নিত্যদিনের। তবে এবার সেসব অতীত। বাতে...
আজকের দিনে হাত পায়ে ব্যথা নেই, এরকম মানুষজন খুব কম আছেন। বয়স যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে বাতের ব্যথাও। অনেকসময় ওষুধ খেয়েও উপশম পাওয়া যায়না। এই সমস্যা নিত্যদিনের। তবে এবার সেসব অতীত। বাতের ব্যথার সমাধান বাঘের প্রস্রাব! না কোন সিনেমার কথা নয়। অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটছে। চিড়িয়াখানাতে লাইন দিয়ে লোকজন ৬০০ টাকার বিনিময়ে বাতের ব্যথা সারাতে এক বোতল করে বাঘের প্রস্রাব কিনছেন।
জানা গিয়েছে, এই বাঘের প্রস্রাবের চাহিদা এতটাই যে অনেকসময় চিড়িয়াখানাতে গিয়েও মিলছে না সেই প্রস্রাব। এতক্ষণ ভাবছেন হয়ত কোথায় ঘটছে এরকম অবাক করা ঘটনা। এবার আসছি সেই কথাতেই। এমনই ঘটনা ঘটছে দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশে। সেখানকার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, যাদের বাতের ব্যথা রয়েছে সেসব মানুষজন এই বাঘের প্রস্রাব লাগালেই মিলবে উপকার। এমনকি বাতের রোগীরা বাঘের প্রস্রাব খেলেও দীর্ঘদিনের বাতের ব্যথা থেকে উপশম পাওয়া যাবে।
গোটা ঘটনায় চিকিৎসকের মতামত জানতে চাওয়া হলে তাঁরা বলেছেন, 'এই জিনিস বাতের রোগীদের ক্ষেত্রে কতটা ভালো তা নিয়ে সন্দেহ আছে।' পাশাপাশি বাঘের প্রস্রাবকে ওষুধ বলে বিক্রি করতে আদৌও মেডিক্যাল লাইসেন্স আছে কিনা সেই বিষয়েও তদন্ত শুরু করা হয়েছে।