নিত্যদিন আমরা প্রত্যেকেই সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। আর এখানেই হচ্ছে বিপদ। সাইবার জালিয়াতির সবথেকে পছন্দের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। সোশ্যাল মিডিয়ার এই অ্যাপকে কেন...
নিত্যদিন আমরা প্রত্যেকেই সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। আর এখানেই হচ্ছে বিপদ। সাইবার জালিয়াতির সবথেকে পছন্দের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। সোশ্যাল মিডিয়ার এই অ্যাপকে কেন্দ্র করেই সবথেকে বেশি প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমনই তথ্য দিয়েছে কেন্দ্র। গোটা বিষয়টিকে ঘিরে সাধারণ মানুষকে দেওয়া হয়েছে সতর্কবার্তা।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে যত অ্যাপ আছে সেইসব অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সব চেয়ে বেশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়ছে সাধারণ মানুষ। তুলনামূলক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সেই সম্ভাবনা অনেক কম। জানা গিয়েছে, বিগত এক বছরে প্রায় ৮৭ হাজারের মত অভিযোগ জমা পড়েছে এই বিষয়ে। একাধিক হোয়াটসঅ্যাপ চক্রান্তের মধ্যে যে যে বিষয়গুলো সবথেকে বেশি উঠে এসেছে তা হল সম্মানহানির ভয় দেখিয়ে টাকা চাওয়া, ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে গ্রেফতার করা। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে জনসাধরণের স্বার্থে সমস্তরকম সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কীভাবে প্রতারণার হাত থেকে বাঁচা যায় সেসব পদক্ষেপ নিতে মরিয়া কেন্দ্র।
তাহলে প্রশ্ন উঠছে সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়াতে একাধিক অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপকেই কেন বেছে নিচ্ছে। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, বেশিরভাগ মানুষ যেহেতু বর্তমানে হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করে। তাই সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই সাইবার অপরাধীরা প্রতারণার ছক কষছে।