Calcutta Television Network

LIVE UPDATES
05:51 PM LATEST
ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবেঃমুখ্যমন্ত্রী
গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে।
04:34 PM
গাইঘাটার পর ধুলিয়ানেও এনকাউন্টার!
গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ। মঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখ গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।
02:54 PM
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই কালীপুজোর আগে খাদ্য সুরক্ষা দফতরের হানা কৈখালিতে
দুর্গাপুজোর শেষ, আর সামনেই কালীপুজো। উৎসবের মরশুমে খাবারের গুণমান ও সুরক্ষা নিশ্চিত করতে তৎপর খাদ্য সুরক্ষা দপ্তর। উত্তর ২৪ পরগনার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা কৈখালির একাধিক খাবারের দোকানে হানা দিয়েছেন।

ইতিমধ্যেই কৈখালির হলদিরামসের দোকানে পৌঁছেছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দোকানে থাকা বিভিন্ন খাদ্যসামগ্রী খতিয়ে দেখছেন তাঁরা। খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি এবং খাদ্য সুরক্ষার নিয়মকানুন মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান।
01:49 PM
সুপ্রিম কোর্টে স্বস্তি জ্ঞানেশের,
এসআইআর, ফর্ম ১৬ থেকে শুরু করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া-একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। একাধিক মামলা একত্রিত করে মঙ্গলবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানে আপাতত স্বস্তি পেলেন মুখ্য নির্বাচন কমিশনার। ইতিমধ্যেই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া ইস্যুতে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। অন্যান্য অভিযোগগুলিতেও কমিশনের মতামত জানতে চেয়ে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।
12:57 PM
২ নভেম্বর জারি হতে পারে ৭ পুরসভার ভোট নিয়ে বিজ্ঞপ্তি
৭ টি পুরসভায় নির্বাচন ঘোষণা হতে পারে সামনের সপ্তাহে।
কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া,ধুপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং হবে ভোট
কলকাতা পুর সভা ভোট কে নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক।
ডাক দিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক।
আজ দুপুরে আলিপুর প্রশাসনিক ভবনে হবে সর্বদলীয় বৈঠক।
12:25 PM
গাইঘাটার এনকাউন্টারে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ জানান, আইনের উপরে কেউ নয়। কেউ আইনকে অমান্য করলে এই রকমই হবে। তিনি বলেন, ”মানুষকে ন্যায় পাইয়ে দিতে হবে। মানুষ পুলিসের উপর আস্থা রাখতে ভুলে গেছে। ভরসা ফেরাতে গেলে পুলিসকে কিছু অপ্রিয় কাজ করতে হবে।” তবে এহেন ঘটনার পর ধর্ষণ কি কমবে? এহেন প্রশ্নে মন্ত্রীর মন্তব্য, ”বাংলায় বহুবছর আইনের শাসন নেই। আইনের প্রতিষ্ঠা হলে সবাই ভয় পাবে।”
12:17 PM
গাইঘাটা ‘এনকাউন্টারে’ প্রতিক্রিয়া নির্যাতিতার বাবার
পুলিসের গুলিতে প্রহ্লাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই খুশি গাইঘাটার মানুষ। খুশি নিহত নাবালিকার পরিবারও। সংবাদমাধ্যমে নাবালিকার বাবা জানিয়েছেন, মেয়েকে তো আর ফিরে পাব না। পুলিস ভালো কাজ করেছে। তাঁর কথায়, ”শুনেছি অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল। পুলিসকে গুলি চালিয়েছিল। পালটা পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।”
11:25 AM
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র আকার নিতে চলেছে সেটি। ভোর সাড়ে ৫টার হিসেব অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

11:24 AM
খনিগর্ভ থেকে উদ্ধার আটকে পড়া শ্রমিকদের
পান্ডবেশ্বরে টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস লড়াই। খনিগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে আটকে পড়া শ্রমিকদের। সারারাত উদ্ধারকারী দলের সঙ্গে তদারকি করেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
11:24 AM
মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফেরার বার্তা
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দঃ২৪ পরগনার উপকূলে সতর্কতা জারি। মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফেরার বার্তা প্রশাসনের।
11:23 AM
বারুইপুরের পর এবার গাইঘাটা!
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পুনরাবৃত্তি এবার গাইঘাটায়। ‘এনকাউন্টারে’ মৃত্যু ‘ধর্ষণ-খুনে’ অভিযুক্তের। মৃত যুবকের নাম প্রহ্লাদ দাস। জানা গিয়েছে, সোমবার রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। সেখান থেকে ফেরার সময় অভিযুক্ত প্রহ্লাদ পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। আটকানোর চেষ্টা হলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। সেই সময় পালটা আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায় বলে দাবি। তাতেই গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস।
11:22 AM
সরশুনা কাণ্ডে কড়া ব্যবস্থা প্রশাসনের
বেহালার সরশুনার ঘটনায় ইতিমধ্যেই তরুণীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সরশুনা থানা থেকে তরুণীর বাবা ও মামাকে বাইরে নিয়ে আসা হয়। এরপর কলকাতা পুলিশের সাদা গাড়িতে তাঁদের তোলা হয়। গোটা প্রক্রিয়াকে ঘিরে থানার বাইরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী।