07:39 PM
LATEST
‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই’! টালা ব্রিজের উপরের ল্যাম্পপোস্টে উঠে দাবি যুবকের, নামাতে কালঘাম পুলিশের
টালা সেতুর উপরের একটি বাতিস্তম্ভে (ল্যাম্পপোস্ট) উঠে পড়লেন যুবক। প্রায় সকলের চোখের সামনেই তরতরিয়ে পোস্টের একেবারে মাথায় চড়ে বসেন তিনি। আর সেখান থেকেই বারবার দাবি করেন, ‘‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই।’’ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা। টালা সেতুর উপর একটি ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ান ওই যুবক। তার পর ল্যাম্পপোস্ট ধরে উঠে পড়ে অর্ধেকটা। তার পর পরনের জামাটা খুলে বেঁধে দেন ল্যাম্পপোস্টে। ওই অবস্থায় ল্যাম্পপোস্টের মাথায় উঠে বসেন তিনি। কিছু ক্ষণ পর পকেট থেকে মোবাইল বার করে কিছু ভিডিয়ো দেখাতে থাকেন সকলকে। তার পরে নিজেই উপর থেকে ভিডিয়ো করা শুরু করেন। শুধু তা-ই নয়, ল্যাম্পপোস্টের মাথায় ‘কসরত’ দেখান। কখনও ল্যাম্পপোস্টের উপরে রড ধরে ঝুলে পড়েন, আবার কখনও ওখানেই বসে পড়ে নানা ‘স্টান্ট’ দেখান।
07:36 PM
এবার অন্নপূর্ণার টাকা দিতে পারবেন কাকলি-সুদীপরা, জানেন কিভাবে ?
দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই-এর ২০ জন সাংসদ। বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যাঁরা আবেদন করেও এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি, তাঁদের জন্য বড় ঘোষণা করা হয়। প্রত্যেক সাংসদকে ৫,০০০ জন উপভোক্তার নাম সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সাংসদরা অভিযোগ করেন, তৃণমূল ছেড়ে এলেও অনেক জায়গায় বিজেপির নিচুতলার কর্মী ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা তাঁরা পাচ্ছেন না। জনসংযোগ বাড়াতেই এই পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের ধারণা।
07:27 PM
'পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না', অভিযোগ মমতার, উড়িয়ে দিলেন প্রকাশক
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, চলতি বছরে এখনও পর্যন্ত তাঁর বই বিক্রির রয়্যালটির টাকা পাননি এবং এর পিছনে বিজেপির প্রভাব থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন। তবে তাঁর প্রধান প্রকাশক দে'জ পাবলিশিং এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, প্রতি বছরের মতো নির্দিষ্ট সময়েই রয়্যালটির অর্থ দেওয়া হবে। ফলে রয়্যালটি ইস্যুতে মমতার অভিযোগ ও প্রকাশকদের বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য সামনে এসেছে।
07:24 PM
পড়ুয়াদের পাঠ্যক্রমে রাজনীতিকরণ নয়, সিলেবাস কমিটির প্রথম বৈঠকে বার্তা মন্ত্রীর
পাঠ্যক্রমের গৈরিকীকরণ নয়! রাজ্যের নতুন সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বা মন্ত্রকের চাপ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। মঙ্গলবার বিদ্যাসাগর ভবনে নবগঠিত সিলেবাস কমিটির প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই নতুন পাঠ্যক্রম তৈরি হবে। সরকার বা মন্ত্রক কোনও নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার নির্দেশ দেবে না।
07:22 PM
কাকলি-সুদীপরা মিশছে বিজেপিতে? শুভেন্দু-শমীক-বনসলের জরুরি বৈঠকে কি আলোচনা?
দিল্লিতে জরুরি বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। ওই বৈঠকের পরই জল্পনা, মঙ্গলবার রাজধানী দিল্লিতেই কি নির্ধারিত হয়ে যাবে আগামী দিনের বঙ্গ রাজনীতির গতিপ্রকৃতি? এদিন সকাল থেকে একের পর এক বৈঠক, আলোচনা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
07:11 PM
বিজেপির মঞ্চে জায়ান্ট সিং ঘনিষ্ঠ সুশোভন সরখেল, ছবি ভাইরাল হতেই মামলা দায়ের বিজেপির
দমদমে বিজেপির একটি প্রকাশ্য কর্মসূচির মঞ্চে আড়িয়াদহের কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং ওরফে ‘জায়ান্ট’ সিংয়ের ডানহাত সুশোভন সরখেলকে দেখা যাওয়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে বিজেপির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
06:52 PM
বীরভূমে এবার কাজল যুগের ইতি? কাজলের বিরুদ্ধে কেষ্ট পন্থীদের অনাস্থা জেলা পরিষদে
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁরই দলের ১৯ জন সদস্য। ২০২৬ সালের ৪ঠা আগস্ট জেলা প্রশাসনের কাছে এই অনাস্থা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে বীরভূমের রাজনীতিতে কাজল শেখের একাধিপত্য বা "কাজল যুগ"-এর অবসান ঘটতে চলেছে কি না, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।
06:50 PM
পিএসির চেয়ারম্যান ঋতব্রত তৃণমূলের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল
জল্পনার অবসান। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল।পাশাপাশি বিরোধী দল ঋতব্রত তৃণমূল থেকে ৯টি এবং নওশাদ সিদ্দিকীকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
06:41 PM
পাইকপাড়ায় উচ্ছেদের নোটিশ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের
কলকাতার পাইকপাড়ায় বিতর্কিত জমিতে নির্মিত একটি বেআইনি বহুতল আবাসন খালি করার উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের তীব্র ধস্তাধস্তি ও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। উচ্ছেদ নোটিশ: পাইকপাড়ার একটি বিতর্কিত জমিতে নিয়মবহির্ভূতভাবে জি+৩ (G+3) বহুতল আবাসন নির্মাণ করা হয়েছিল। ওই ফ্ল্যাটগুলি খালি করার জন্য সম্প্রতি প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়।বাসিন্দাদের ক্ষোভ: স্থানীয় বাসিন্দারা নিজেদের উপার্জিত অর্থ দিয়ে ওই বহুতলে ফ্ল্যাট কিনেছিলেন। হঠাত উচ্ছেদের নোটিশ পাওয়ায় তারা চরম বিপাকে পড়েন এবং প্রোমোটারের প্রতারণার বিরুদ্ধে সরব হন।পুলিশের ওপর চড়াও: আজ, ৪ আগস্ট ২০২৬-এ ফ্ল্যাট খালি করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ও বড়সড় উচ্ছেদ অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। নিজেদের আস্তানা হারানোর ভয়ে ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
06:34 PM
কোথায় লুকিয়ে সুমিত রায়? গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে অভিষেকের আপ্তসহায়কের বাড়িতে সিআইডি
06:09 PM
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে মুখ্যমন্ত্রী
অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও কথা বলেছেন তিনি। এরপর তিনি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান।
04:48 PM
দমদমে তোলাবাজির অভিযোগে উত্তেজনা, ব্যবসায়ী আক্রান্ত, নব্য বিজেপির দিকে অভিযোগের আঙুল
একদিকে যখন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তোলাবাজি নিয়ে সরব হয়েছেন, ঠিক তখন দমদমে তোলাবাজি না দেওয়ায় বন্দুক দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এক ব্যবসায়ীকে,এই ঘটনায় অভিযোগের তীর নব্য বিজেপির দিকে।
04:47 PM
দেখতে থাকুন, এখনও অনেক কিছু বাকি আছে, সুদীপ-কাকলীদের সঙ্গে বৈঠক সেরে বার্তা শুভেন্দুর
04:43 PM
‘শুধু উষ্মা প্রকাশ করে লাভ নেই, সোজা বহিষ্কার করতে হবে’! তোলাবাজি ইস্যুতে এ বার সতর্কবাণী শোনালেন মন্ত্রী অর্জুন
নতুন সরকার গঠনের তিন মাসের মধ্যে তোলাবাজি ‘অসুখে’ দলের একাংশ যে ‘অসুস্থ’, সে কথা বিজেপির শীর্ষ নেতা থেকে মন্ত্রীর বয়ানে উঠে এসেছে। শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালেরা হুঁশিয়ারিও দিয়েছেন। তবে আর এক মন্ত্রী অর্জুন সিংহের মত, সাবধান করে হবে না, সোজা ব্যবস্থা নিতে হবে।
04:31 PM
তোলাবাজি না দেওয়ায় বন্দুক দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, অভিযোগের তীর নব্য বিজেপির দিকে।
একদিকে যখন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তোলাবাজি নিয়ে সরব হয়েছেন, ঠিক তখন দমদমে তোলাবাজি না দেওয়ায় বন্দুক দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এক ব্যবসায়ীকে,এই ঘটনায় অভিযোগের তীর নব্য বিজেপির দিকে।
04:23 PM
সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, সুখবর আসতে চলেছে বাংলায়?
দিল্লিতে সংসদ ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, ঋণদান ব্যবস্থার প্রসার এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা হয়েছে, যা বাংলার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে।
04:08 PM
বুধবার শুরুতেই অভিষেকের বিদেশযাত্রার শুনানি শুনবে হাইকোর্ট
চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও আর্জি মেনে বুধবার দিনের শুরুতেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার বিশেষ শুনানি নির্ধারণ করা হয়েছে।
04:04 PM
শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষ, কবে বিজেপিতে আসছে কাকলি-সুদিপরা?
বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন এনসিপিআই ও বিজেপির সাংসদরা। বৈঠক নিয়ে জল্পনা উসকে দিলেও এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, দলবদল বা এনসিপিআই প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি, মূলত এলাকার উন্নয়ন নিয়েই কথা হয়েছে। তবে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা এখন ২০ জন, সংখ্যাটা আরও বাড়তে পারে। বুঝে নিন।”
03:56 PM
বাতিল হল হেলথ পয়েন্ট নামে বেসরকারি ব্লাড ব্যাঙ্কের অনুমোদন
রাজ্যে বেআইনি আন্তঃরাজ্য রক্ত এবং প্লাজমা পাচারের একটি বড়সড় দুর্নীতি বা স্ক্যাম সামনে এসেছে, যার আর্থিক পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রাজ্য স্বাস্থ্য দফতরের। রক্তদান মহৎদান, তাতেও দুর্নীতিতে কড়া অবস্থান স্বাস্থ্য দফতরের। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণের ভিত্তিতে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্ক-এর মতো বেশ কিছু সংস্থাকে অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বাতিল হল হেলথ পয়েন্ট নামে বেসরকারি ব্লাড ব্যাঙ্কের অনুমোদন। লাইসেন্স বাতিল করল সরকার।
03:50 PM
স্বাধীনতার দিন ঘোষণা বালোচিস্তানের, বাংলাদেশের পর এমাসেই বৃহত্তম অংশ খোয়াতে চলেছে পাকিস্তান!
বাংলাদেশের পর এবার দেশের বৃহত্তম অংশ খোয়াতে চলেছে পাকিস্তান। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে তৈরি হতে চলেছে স্বাধীন বালোচিস্তান। সম্প্রতি এই মর্মে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে আগামী ১১ আগস্ট দিনটিকে বালোচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বালোচ জনগণকে বিশেষ এই দিনটি উদযাপনের আর্জি জানানো হয়েছে। শুধু তাই নয়, স্বাধীন বালোচিস্তানকে সমর্থনের আর্জি জানানো হয়েছে বিশ্বের কাছে।
03:42 PM
অগস্ট এলেই ফিরে আসে ক্ষত! ৭ দিনের জন্য বিরতি নিলেন আরজি করের বিধায়ক মা
আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা এবং পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ মেয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগে আগামী ৭ দিনের জন্য নিজেকে সম্পূর্ণ অন্তরালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সালের আগস্ট মাসেই আরজি কর হাসপাতালে তাঁর একমাত্র মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই অভিশপ্ত মাসের শুরুতেই পুরনো মানসিক ক্ষত ও যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরে আসায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
03:37 PM
‘নতুন ইতিহাস তৈরি করতে সাহায্য করুন’, মমতার মামলায় কল্যাণের পাল্টা বিস্ফোরক বিচারপতি
ফের একবার পিছিয়ে গেল ভবানীপুর-মামলা । ফের ছ’সপ্তাহ পরে হবে শুনানি। সবাইকে নতুন করে নোটিস দেওয়ার নির্দেশ। ২০২৬-এ ভবানীপুরের প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে জয়ী হলে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। আজ, মঙ্গলবার সেই মামলায় সওয়াল করেন মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী চার সপ্তাহ সময় নিলেন লিখিত বক্তব্য জানানোর জন্য। এরপরই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বলেন, “পাঁচ বছরেও ইলেকশন পিটিশন মামলা শেষ হয় না। এটা কলকাতা হাইকোর্টের খারাপ ইতিহা। নতুন ইতিহাস তৈরি করতে সাহায্য করুন।”
03:23 PM
বিধানসভায় PAC চেয়ারম্যান পদে ঋতব্রত ঘনিষ্ঠ বিধায়ক জানেন কে?
পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র নতুন চেয়ারম্যান হলেন উত্তরবঙ্গের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। বিধানসভায় প্রধান বিরোধী দল তথা তৃণমূলের বিদ্রোহী ‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের’ বিধায়ক হিসেবে পরিচিত কানাইয়ালাল আগরওয়াল এই দায়িত্ব পেয়েছেন।
02:46 PM
হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি, পান, গুটখার দোকান নয়
হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি,পান, সিগারেট, গুটখা কোনও নেশার দ্রব্যের দোকানের অনুমতি দেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
02:35 PM
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের তিন দিনের পশ্চিমবঙ্গ সফর
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর ৫ থেকে ৭ অগাস্ট তিন দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায়বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি পর্যালোচনায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কলকাতা ও হাওড়ায় একাধিক বৈঠক, কর্মশালা এবং জনশুনানির আয়োজন করা হয়েছে।
01:59 PM
‘ক্রেতাদের ভুল বোঝাচ্ছে’, ডাবরের ঘি, মধু-সহ একাধিক পণ্য ‘নিষিদ্ধ’ ঘোষণা কেন্দ্রীয় সংস্থার
প্রত্যেকটি পণ্য ১০০ শতাংশ বিশুদ্ধ। নিজেদের প্রচারে একাধিকবার এই বাক্যটি ব্যবহার করেছে ডাবর ইন্ডিয়া। সেকারণেই এবার বিরাট শাস্তি পেল সংস্থাটি। সোমবার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) তরফ থেকে ডাবরের একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সেই তালিকায় রয়েছে ঘি, মধুর মতো একাধিক পণ্য।
01:51 PM
NCPIতে যাওয়া ১৭ জন বিদ্রোহী সাংসদ ফিরতে চাইছেন কালীঘাট শিবিরে, শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে বোমা ফাটালেন কুনাল
এনসিপিআই (NCPI)-তে যাওয়া বিদ্রোহী সাংসদদের বড় অংশ কালীঘাট শিবিরে ফিরতে চাইছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, এনসিপিআই-তে যাওয়া ২০ জন সাংসদের মধ্যে ১৭ জনই তৃণমূলে ফিরতে ইচ্ছুক।কুণাল ঘোষের দাবি ও কারণএনসিপিআই-এর ২০ জন সাংসদের মধ্যে মাত্র ৩ জন সেখানে থাকতে পারেন, বাকি ১৭ জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে যোগাযোগ রাখছেন।পুলিশ ও প্রশাসনের চাপের মুখে পড়ে অনেকেই দল ছেড়েছিলেন বলে দাবি কুণালের। পরিস্থিতি বদলালে এবং ভয় কাটলে তাঁরা ফিরবেন।এনসিপিআই ছাড়াও অন্য শিবির থেকে বহু বিধায়ক ও নেতা যোগাযোগ রাখছেন বলে দাবি করা হয়েছে।
01:39 PM
এবার শ্যামবাজার মেট্রোর নাম বদল, বিরাট ঘোষণা রাজ্য সরকারের
বাংলা সংস্কৃতি রক্ষায় বড় উদ্যোগ রাজ্যের বিজেপি সরকারের। প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নামে মেট্রো স্টেশনের নামকরণের আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণর জন্মদিনে তাঁর শ্যামবাজারের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা। দেখা করেন পরিবারের লোকজনের সঙ্গে। সেখানে ‘বিরুপাক্ষ’ সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দিতে গিয়ে অগ্নিমিত্রার প্রস্তাব, বাড়িটি ‘হেরিটেজ’ ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।
01:21 PM
ওনার হাতে রক্তের দাগ আছে, কেন মমতাকে তুলোধনা অগ্নিমিত্রার ?
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ব্লাড ব্যাংক কেলেঙ্কারি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেত্রী তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটি সাম্প্রতিক রাজনৈতিক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, "মমতা ব্যানার্জী, আপনার হাতে রক্তের দাগ লেগে আছে"। ব্লাড ব্যাংক কেলেঙ্কারিভিনরাজ্যে রক্ত পাচার: রাজ্যের বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত মানুষের রক্ত ও প্লাজমা বিহার, উত্তর প্রদেশ ও গুজরাটের মতো ভিনরাজ্যে বেআইনিভাবে কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।১০০ কোটির দুর্নীতি: প্রাথমিক তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রায় ১০০ কোটি টাকারও বেশি মূল্যের এই ব্লাড ব্যাংক দুর্নীতির হদিশ পেয়েছে।লাইসেন্স বাতিল ও এফআইআর: এই ঘটনায় কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টার, হাজরার পিপলস ব্লাড ব্যাংক ও হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকসহ একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এফআইআর দায়ের করা হচ্ছে।উপহারের টোপ: সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে মিক্সার গ্রাইন্ডার, প্রেসার কুকার ও কুলারের মতো উপহার সামগ্রী দিয়ে সেই রক্ত চড়া দামে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
01:14 PM
জাতপাতের অঙ্ক উল্টে দিল বাঁকিপুর! পিকের জয়ের নেপথ্যে কি ককরোচ ফ্যাক্টর?
বিহারের বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের (পিকে) ঐতিহাসিক জয়ের পেছনে পুরনো জাতপাতের সমীকরণ বদলে যাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ও ছাত্র সমাজের ক্ষোভ এবং 'ককরোচ ফ্যাক্টর' বা জেন-জি (Gen Z) আন্দোলনের একটি বড় প্রভাব রয়েছে বলে বিশ্লেষকদের একা মনে করছেন।বাঁকিপুরের ফল ও পরিবর্তনঐতিহাসিক জয়: দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত বাঁকিপুর আসনটিতে জন সুরাজ পার্টির (JSP) প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর প্রায় ১৯,৩২৪ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন।জাতপাতের অঙ্ক ভাঙন: বাঁকিপুরে ৩৭ শতাংশের বেশি তথাকথিত উচ্চবর্ণের ভোটব্যাঙ্ক থাকা সত্ত্বেও প্রচলিত জাতভিত্তিক ভোটাধিকারের ধারণা ভেঙে গেছে।ককরোচ ফ্যাক্টর ও যুবসমাজছাত্রদের ক্ষোভ: শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, পরীক্ষার ফল নিয়ে জটিলতা ও কর্মসংস্থানের অভাবের জেরে দেশজুড়ে এবং বিহারের যুবসমাজে তৈরি হওয়া ক্ষোভ ও প্রতিবাদী মানসিকতা এই নির্বাচনে প্রভাব ফেলেছে।বিকল্প রাজনীতি: জাতপাতের রাজনীতির বাইরে বেরিয়ে সাধারণ তরুণ ও খেটে খাওয়া মানুষের ক্ষোভ এবং নতুন রাজনৈতিক শক্তির প্রতি ঝোঁক পিকের এই জয়ে অনুঘটকের কাজ করেছে।
01:04 PM
ছাত্র আন্দোলনের পিছনে জঙ্গিদের হাত! ভয়ঙ্কর অভিযোগ তসলিমার
লেখিকা তসলিমা নাসরিন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের তুলনা করে সতর্কবার্তা দেন। তাঁর দাবি, বাংলাদেশের আন্দোলনের নেপথ্যে পরে উগ্রপন্থীদের ভূমিকা সামনে আসে। এই মন্তব্যের জবাবে সিজেপি-র মুখ্য সংগঠক অভিজিৎ দীপকে বলেন, “আমাদের আন্দোলন সম্পূর্ণ আলাদা, বাংলাদেশের ঘটনার সঙ্গে এর কোনও মিল নেই।”
12:58 PM
বিজেপির সঙ্গে যাব না! দিল্লিতে মেগা বৈঠকের আগে বেঁকে বসল ১ সাংসদ, কিন্তু কেন?
তিন মুসলিম সাংসদের এনসিপিআই (NCPI) থেকে ফের তৃণমূলে (TMC) ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গত সপ্তাহেই এনডিএ (NDA) বৈঠকে ওই সাংসদদের অনুপস্থিতি, সৌগত রায়ের (Sougata Roy) ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই জল্পনা আরও উসকে দিয়েছিল। এবার কাকলিদের অস্বস্তি আরও বাড়ালেন এনসিপিআইতে যোগ দেওয়া তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। আজও এনডিএ বৈঠকে যোগ দিলেন না তাঁরা। শুধু তাই নয়, নিজেদের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করে দিলেন আবু তাহের ও খলিলুর রহমান।
12:51 PM
আর্থিক প্রতারণা, তোলা আদায় ও হুমকির অভিযোগে তৃণমূল প্রধান গ্রেফতার
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জিয়াদ আলি পুরকায়েতকে গ্রেফতার করল কুলপি থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে জিয়াদ আলি পুরকায়েতের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, তোলা আদায়, হুমকি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
12:51 PM
সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
12:50 PM
দিল্লি থেকে হাসিনার ভাষণ! ভারতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদে
৫ অগস্ট দিল্লিতে আওয়ামি লিগের সাংবাদিক বৈঠক। সেখানে প্রথমবার প্রকাশ্যে ভার্চুয়ালি ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, হাসিনার এই বৈঠককে নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা। ভারতের মাটিতে বিদেশিদের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই বলেও কীভাবে হচ্ছে হাসিনার সাংবাদিক বৈঠক? এমন প্রশ্ন তুলে এবার নয়া দিল্লির অবস্থান জানতে চাইল ঢাকা।
12:37 PM
হাসপাতালের ১০০ গজের মধ্যে পান-বিড়ির দোকান রাখা যাবে না, কড়া নির্দেশ স্বাস্থ্য মন্ত্রীর
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ঘোষণা করেছেন যে হাসপাতাল চত্বরের ১০০ গজের মধ্যে কোনো পান, বিড়ি, সিগারেট, গুটখা বা মদের দোকান রাখা যাবে না এবং এই আইন কঠোরভাবে কার্যকর করা হবে।নির্দেশনার মূল বিষয়গুলোনিষিদ্ধ এলাকা: হাসপাতালের সীমানা থেকে ১০০ গজ বা ১০০ ইয়ার্ডের মধ্যে তামাক ও নেশাজাত দ্রব্যের দোকান।কড়া শাস্তি: হাসপাতালের ভেতরে গুটখা, পান বা সিগারেট খেলে জরিমানা করা হবে।অন্যান্য পদক্ষেপ: হাসপাতাল চত্বরে দালাল চক্র বন্ধ করা এবং নির্দিষ্ট ওয়ার্ডে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি করার কথা বলা হয়েছে
11:51 AM
সুমিতের ধরা পড়া জরুরি নয়ত অনেক কিছু চাপা পড়বে, কি আশঙ্কা করছেন ঋতব্রত?
বেপাত্তা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। কিছুতেই পুলিশ খোঁজ পাচ্ছে না তাঁর। শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের আপ্ত সহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কোথায় সুমিত? এর মধ্যে বড় আশঙ্কা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় খুন হয়ে যাননি তো? আশঙ্কা তাঁর এ দিন ঋতব্রত বলেন, “নিচের তলায় অনেকেই আমরা আশঙ্কা করছিলাম সুমিতকে নিয়ে। আমি গতকাল আমার কেন্দ্র উলুবেড়িয়াতে অনেকক্ষণ ছিলাম। নিচের তলার কর্মীরা বললেন আচ্ছা খুন হয়ে যায়নি তো? এর পিছনে কারণ হল ও খুন হলে অনেক কিছু ধামাচাপা পড়ে যেতে পারে।”
11:34 AM
৩ সাংসদকে নিয়ে উদ্বেগ বাড়ছে তৃণমূল-NCPI দু'দলেই, কারা জানেন?
তৃণমূল কংগ্রেস থেকে NCPI (ন্যাশনলিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া)-তে চলে যাওয়া এবং বর্তমানে পুনরায় তৃণমূলে ফেরার জল্পনায় থাকা মুর্শিদাবাদ জেলার ৩ সাংসদ হলেন আবু তাহের খান (মুর্শিদাবাদ), খলিলুর রহমান (জঙ্গিপুর) এবং ইউসুফ পাঠান (বহরমপুর)।দলত্যাগী এই তিন সাংসদকে নিয়ে বর্তমানে তৃণমূল এবং NCPI দুই শিবিরেই চরম উদ্বেগ ও জল্পনা তৈরি হয়েছে।
11:23 AM
শুভেন্দুর বর্তমান ঠিকানা চিনার পার্কেও পৌঁছে গিয়েছিল হামিম! বিস্ফোরক তথ্য STF -এর হাতে
জঙ্গি সন্দেহভাজন হিসেবে হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য় সামনে আসতে শুরু করেছে। শুরু থেকেই গোয়েন্দাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে শাহজাদ ভাট্টি গ্যাং-এর এই সদস্যের নিশানায় ছিলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিশানা করেই রেইকি করা হচ্ছিল বলে দাবি এসটিএফের গোয়েন্দাদের। আর এবার হামিমকে জিজ্ঞাসাবাদ করে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য।
চিনার পার্ক, নিউ টাউনে রেইকি
হামিমকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, চিনার পার্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি রেইকি করে এসেছিল মহম্মদ হামিম মণ্ডল। বাড়িটা দেখে এলেও সেই বাড়ির কোনও ছবি বা ভিডিয়ো তুলতে পারেনি সে। জানা যাচ্ছে, বর্তমানে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় প্রচুর সিসিটিভি থাকায় ছবি তুলতে পারেনি সে।
11:17 AM
দলের জন্য কোনটা ভালো হবে! সেটা আগে গুরুত্ব পাবে, NCPI এর সঙ্গে NDA বৈঠক প্রসঙ্গে বার্তা অগ্নিমিত্রার
তৃণমূল কংগ্রেস (TMC) থেকে দলত্যাগ করে ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টি অব ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের এনডিএ (NDA) জোটে অন্তর্ভুক্তি এবং বৈঠক প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দলের শৃঙ্খলা ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর চূড়ান্ত আস্থা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে দলের সিদ্ধান্ত এবং দেশের স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে।
10:59 AM
NDA-এর পর এবার শুভেন্দুর মুখোমুখি হচ্ছেন কাকলি-সুদীপরা, সরাসরি বিজেপিতে NCPI ?
দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই (NCPI) সাংসদের বৈঠককে কেন্দ্র করে জাতীয় ও রাজ্যের রাজনীতিতে চরম জল্পনা তৈরি হয়েছে। এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার পর, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারদের এই দল সরাসরি বিজেপিতে মিশে যাবে কি না, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।