Calcutta Television Network

LIVE UPDATES
05:55 PM LATEST
গাড়ির বকেয়া করের জরিমানায় ১০০% ছাড়
গাড়ির বকেয়া করের জরিমানায় ১০০% ছাড়।
বিশেষ ছাড় ঘোষণা রাজ্য পরিবহণ দফতরের।
চালু হচ্ছে ওয়ান টাইম ওয়েভার স্কিম।
সিএফ পুনর্নবীকরণেও মিলবে বিশেষ ছাড়।
04:26 PM
দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
গাড়ি দুর্ঘটনার কবলে ক্রীড়ামন্ত্রী। বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নে যাওয়ার পথে সংঘর্ষে রাজ্যের মন্ত্রী ডা: ইন্দ্রনীল খানের গাড়ি। গাড়িতে ছিলেন মন্ত্রী। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার রোডে বেহালা বাজারের সামনে। গাড়ি বিপর্যস্ত হলেও সামনে বসে থাকা ইন্দ্রনীল বাবু অক্ষত আছেন।
03:24 PM
লেখা যাবে না ‘ওয়েস্ট বেঙ্গল’, রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়
আজ, সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই নতুন নামেুৃর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম যাতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হিসেবে লেখা হয়, সেই প্রস্তাব আনবে রাজ্য সরকার।

03:16 PM
রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় বিল এবার প্রতি মাসে! মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, ত্রৈমাসিক বিলের বদলে প্রতি মাসে বিল দেওয়া হোক। না হলে একসঙ্গে তিন মাসের বিল মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে। সেই দাবিকে মান্যতা দিয়েই বহু পুরনো ব্যবস্থার অবসান ঘটাল রাজ্য সরকার।

01:16 PM
দু'দিনের ভারত সফরে দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
দু'দিনের ভারত সফরে দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। রবিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছন নেপালের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয় নেপালের প্রধানমন্ত্রীকে।
আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ বলেন্দ্র শাহের। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
01:03 PM
ফের সিউড়ি থানায় হাজিরা দিতে পারেন টুলু মণ্ডল
টুলু মণ্ডল মামলার শুনানি হল না সিউড়ি আদালতে।
ল'ক্লার্কের মৃত্যুর জেরে পিছিয়ে গেল মামলার শুনানি।
পরবর্তী শুনানির দিন ধার্য ২৬ নভেম্বর, বেলা ১টা ১৫ মিনি...
আগামিকাল সিউড়ি থানায় পুনরায় হাজিরার নির্দেশ টুলু মণ্ডলকে।
01:03 PM
নবান্নের কাছে বাস দুর্ঘটনায় আহত ২
নবান্নের কাছে বাস দুর্ঘটনায় আহত ২। আহত ১ বাইক আরোহী ও ১ সিভিক ভলান্টিয়ার। সাঁতরাগাছি-বারাসত রুটের বাস দুর্ঘটনার কবলে। আহত দু'জনকে পাঠানো হল হাওড়া জেলা হাসপাতালে। দুর্ঘটনার পর বাস ফেলে চম্পট চালকের। ঘটনার তদন্তে হাওড়া সিটি পুলিস।
12:53 PM
বাংলায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে NCPI
বাংলায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে NCPI। একের পর এক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখল কাকলি-সুদীপদের দলের। এবার কার্যত তৃণমূল শূন্যের পথে সন্দেশখালি। হাতছাড়া হচ্ছে সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতি সহ ৫টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড। দখল নিতে চলেছে NCPI।
12:52 PM
সুপ্রিম কোর্টে আজ পুরভোট মামলার শুনানি
সুপ্রিম কোর্টে আজ পুরভোট মামলার শুনানি। কলকাতা পুরভোটে নির্বাচনী নির্ঘণ্টের ওপর হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ রাজ্য সরকার ও কলকাতা পুরসভার। প্রধান বিচারপতির বেঞ্চে একসঙ্গে শুনানি দুই মামলার।
12:39 PM
কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষা বাড়ল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও তিন মাস বাড়াল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
12:35 PM
মোথাবাড়ি কাণ্ডে এনআইএ দপ্তরে সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী
মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে হাজিরার নির্দেশ দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। সোমবার ১১ টা থেকে ২টোর মধ্যে সাবিনা ও তাঁর স্বামী মেহবুব আলমকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতোই সোমবার ১১টার পরেই এনআইএ-র ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছে গেলেন দম্পতি।