Calcutta Television Network

LIVE UPDATES
05:48 PM LATEST
শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রা থেকে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রা শেষে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী: ভাইপো ভাইপো করছেন কেন? যখন সময় হবে, তখন দেখে নেবেন।
শুভেন্দু অধিকারী: ফলতাতে যা হয়েছে, কলকাতা পৌরনিগম ভোটেও তাই হবে।
শুভেন্দু অধিকারী: মোদীজি শুধু দেশের নেতা নন, বিশ্ব নেতা।
02:09 PM
ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা
ইসলামপুরে পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা। পঞ্চায়েত সমিতির এক পক্ষ সদস্যদের ঢুকতে বাধা।
01:10 PM
এবার গঙ্গাসাগর মেলার আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতি!
এবার গঙ্গাসাগর মেলার আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতি! পুণ্যার্থীদের যাতায়াত, থাকা-খাওয়া, স্নান—সবই বিনামূল্যে, ২০ লক্ষ টেন্ট তৈরীর পরিকল্পনা নবান্নের। কলকাতা থেকে কপিলমুনি আশ্রম—গোটা যাত্রাপথে পুণ্যার্থীদের জন্য বিশেষ পরিষেবা। নজরদারিতে এআই, সিসিটিভি, আকাশপথে হেলিকপ্টার, জলপথে রাজ্য ও সেনাবাহিনী। থাকছে না ভিআইপি ব্যবস্থা। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের।
01:06 PM
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই CAAও-তে দ্রুত কাজ শেষ করতে ১২ জন আধিকারিক নিয়োগ
সিএএ-তে দ্রুত কাজ শেষ করতে ১২ জন আধিকারিক নিয়োগ করায় খুশির হাওয়া মতুয়া সমাজে। ঠাকুরনগরের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মতুয়া সমাজ৷ আবেদনকারীরা খুশি
12:27 PM
এভারেস্টর বেসক্যাম্পের কাছে অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের!
মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ (নেপালের স্থানীয় সময় অনুযায়ী) নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় একই সময়ে অবতরণ করার চেষ্টা করছিল দু’টি হেলিকপ্টার। সেই সময় দু’টির মধ্যে সংঘর্ষ হয়। নেপালের স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে দু’টি কপ্টারের মধ্যে সংঘর্ষ হয়, সে দু’টির একটি ‘এয়ার ডায়ন্যাস্টি’ সংস্থার। অপরটি ‘ফিশটেল এয়ার’ সংস্থার।
12:14 PM
জলদস্যুদের কবল থেকে ২০ জনকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা
গভীর সমুদ্রে টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলল রুদ্ধশ্বাস অভিযান। শেষ পর্যন্ত সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে জাহাজ ‘আজিনি’ (Azini)-কে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। মুম্বই থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে আরব সাগরে এই বিশেষ অভিযান চালানো হয়। জাহাজ উদ্ধারের পাশাপাশি ২০ জন ক্রু সদস্যকেও সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করেছে নৌসেনা। এই অভিযানে কোনও হতাহতের খবর নেই।
12:13 PM
বিরোধীরা ভুয়ো তথ্য ছড়াচ্ছেঃ সুকান্ত মজুমদার
১৩ কোটি ভোটারের নাম বাদ গেছে বলে দাবি বিরোধীদের। বহু মানুষের নাম দুজায়গায় ছিল, তাদের নাম বাদ গেছে। এভাবে মানুষের মন জয় করা যায় না, বললেন সুকান্ত মজুমদার।
12:12 PM
ওমান উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা
মধ্যপ্রাচ্যে নতুন করে ঘনিয়ে উঠেছে যুদ্ধের মেঘ। ওমান উপকূলে হামলার শিকার হল ভারতের পণ্যবাহী জাহাজ। সোমবার ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার দিনই এই হামলা চলেছে। হামলার সময় জাহাজে ছিলেন ১৪ জন ভারতীয় নাবিক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি গুজরাটের বাসিন্দা বলে খবর।
12:11 PM
কালীপুজোয় যাত্রীদের জন্য বড় উপহার শিয়ালদহ ডিভিশনের
বাড়তি পরিষেবা শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ শাখায়। পাশাপাশি হাসনাবাদ, রানাঘাট ও ব্যারাকপুর শাখায় বিশেষ ট্রেন। ৮ -১১ নভেম্বর চলবে ৬ জোড়া অতিরিক্ত EMU স্পেশাল।
12:11 PM
উত্তরাখণ্ডে ট্রেকিং-এ গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৫
উত্তরাখণ্ডে ট্রেকিং-এ গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ যুবক। উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। তল্লাশিতে নামল উত্তরাখণ্ডের SDRF।
12:11 PM
শিলিগুড়িতে 'গণতন্ত্র বাঁচাও' যাত্রা
গণতন্ত্র রক্ষার দাবিতে আজ শিলিগুড়িতে বিজেপির পদযাত্রা। বাঘাযতীন পার্ক থেকে শুরু কর্মসূচি। থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক। থাকবেন একাধিক বিজেপি বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব।
12:10 PM
আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী
আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী। রাজনৈতিক কর্মসূচির আগে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে DM-দের সঙ্গে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক। উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, ব্লকস্তরের কাজ, বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী