08:02 PM
LATEST
‘চোর-ডাকাত’ বলে আক্রমণ
তৃণমূল ছেড়ে যাঁরা গিয়েছেন, তাঁদের চোর-ডাকাত বলেও আক্রমণ করেছেন মমতা। বলেন, প্রত্যেকটা চোর-ডাকাত। যাঁরা করেছেন নিজের দায়িত্বে করেছেন। আমরা কোনওকিছুতে ঢুকিনি। আমার কাছে যা অভিযোগ আসত, সেই অনুযায়ী অ্যাকশন নিতাম। কিন্তু আমার অজান্তে যদি কেউ কিছু করে থাকে, তাহলে সেটা আমার দায়িত্ব নয়। আমি ভগবান নই। আমি মানুষ।
07:39 PM
ঋতব্রতরা খাম প্রতীক পেতেই নন্দীগ্রামে মহকুমা শাসকের দফতরে ছুটলেন নওশাদের দলের প্রার্থী
ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন থেকে খাম চিহ্ন দেওয়া হয়েছে৷ আর এতেই ক্ষুব্ধ নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী বেমিরাজ আলি খান৷ কারণ অতীতে নির্বাচনে খাম চিহ্নেই প্রতিদ্বন্দ্বিতা করেছে আইএসএফ৷ ফলে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থীকে কমিশন থেকে খাম চিহ্ন দেওয়ায় চটেছেন আইএসএফ প্রার্থী৷ ইতিমধ্যেই হলদিয়ায় গিয়ে মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন আইএসএফ প্রার্থী৷
06:35 PM
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার। পুরনো একটি খুনের মামলায় পুলিশের জালে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। অভিযুক্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
05:01 PM
সব হারিয়ে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি। উপনির্বাচনের আগে দলের প্রতীক ও নাম দুই-ই হারিয়েছেন। এরই মধ্যে আরও অস্বস্তি বাড়িয়ে নন্দীগ্রাম থেকে সরে দাঁড়িয়েছেন মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে।
03:50 PM
নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থীপদ প্রত্যাহার সঞ্চিতা প্রধান দে-র
নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা শিবিরের প্রার্থীপদ প্রত্যাহার সঞ্চিতা প্রধান দে-র। প্রার্থীহারা মমতা বন্দ্যোপাধ্যায়।
03:23 PM
নন্দীগ্রামে মমতার প্রার্থী নবান্নে শুভেন্দুর ঘরে
নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। আচমকা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সঞ্চিতা। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, জোড়া ফুল প্রতীক, দলের নাম হারানোর পর কি মমতা তবে প্রার্থীও হারাতে চলেছেন?
02:22 PM
২৮ বছর পর জোড়াফুল ছাড়া বঙ্গে ভোট, মমতা শিবিরের প্রতীক ফুটবল প্লেয়ার
কালীঘাট তৃণমূলের পার্টির নাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল প্লেয়ার।ঘোষণা নির্বাচন কমিশনের।
02:21 PM
ঋতব্রত-শিবিরের পার্টির নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’
ঋতব্রত-শিবিরের পার্টির নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’, ঘোষণা কমিশনের।
02:13 PM
কমিশনে তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছে কালীঘাট-শিবিরের তরফ থেকে
কমিশনে তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছে কালীঘাট-শিবিরের তরফ থেকে। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ও তৃণমূল মমতা কংগ্রেস -এই তিনটি নামের একটি ব্যবহার করতে চাইছে তারা। এ ক্ষেত্রে কালীঘাটপন্থীরা বিশেষ কৌশল নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
12:34 PM
ট্রাফিক কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে। এবার থেকে যানজট মোকাবিলায় লাইভ কন্ট্রোল রুম কাজ করবেঃ মুখ্যমন্ত্রী
বিশ্বকর্মা পুজোর দিন নতুন কন্ট্রোল রুম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরক্ষা ভবনে সূচিত হল এই নতুন লাইভ কন্ট্রোল রুম। তিনি ঘোষণা করেন, ট্রাফিক কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে। এবার থেকে যানজট মোকাবিলায় লাইভ কন্ট্রোল রুম কাজ করবে। ইচ্ছাকৃত যানজট দেখলে ১৮০০৩৪৫৮৯২২ নম্বরে জানাতে হবে। কেন ট্রাফিকের চাপ, তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাস্তার ৬০ শতাংশ অংশে গাড়ি পার্ক করা হচ্ছে। আগের সরকার পুলিশকে টাকা তুলতে বাধ্য করেছিল। আমরা এসব বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, “পাহাড়ে যানজট নিয়েও আমি চিন্তিত। কিন্তু পাহাড়ে পার্কিংয়ের জন্য জমি দেখতে বলেছি।
11:59 AM
কলকাতা পুরসভার আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের দু’সপ্তাহের মধ্যে জানানো যাবে আপত্তি বা পরামর্শ
কলকাতা পুরসভার আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশিত দুসপ্তাহের মধ্যে জানানো যাবে আপত্তি বা পরামর্শ
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল ইলেকশন রুলস, ১৯৯৪-এর নিয়ম অনুযায়ী কলকাতা পৌরসংস্থার নির্বাচন সংক্রান্ত আসন সংরক্ষণের খসড়া নির্দেশিকা বা ড্রাফট অর্ডার প্রকাশ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দক্ষিণ ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট ও নির্দিষ্ট প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ অভিষেক কুমার তিওয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
11:37 AM
ফের দুর্যোগ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব
IMD-র পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে হলুদ সতর্কতাও জারি করেছে হওয়া অফিস। বিশেষ করে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঘূর্ণাবর্ত আজ উত্তর আন্দামান সাগরে ঢুকেছে, কাল সন্ধের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। কাল থেকে বৃষ্টি কমবে পাহাড়ে।
11:22 AM
দম থাকলে আলাদা আলাদা প্রতীক নিয়ে লড়ুকঃ দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ বলেন, তাঁরা আগেই এই প্রতীক বন্ধ করার দাবি জানিয়েছিলেন। তাঁর কথায়, আমরা আগে থেকেই বলেছিলাম, এটা বন্ধ করা উচিত। এই প্রতীক লুটের প্রতীক। তৃণমূলের দুই শিবিরের মধ্যে প্রতীক নিয়ে চলা টানাপোড়েনকে নিশানা করে তাঁর কটাক্ষ, টানাটানিতে এখন নির্বাচন কমিশন ঘাসফুলই উপড়ে ফেলেছে। দম থাকলে আলাদা আলাদা প্রতীক নিয়ে লড়ুক, তাহলেই দেখা যাবে কার কত দম আছে।
11:16 AM
তৃণমূলের প্রতীক ফ্রিজ হতেই ‘দূরত্ব’ ভুলে মমতার পাশে দাঁড়ালেন রাহুল গান্ধি
আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের সংরক্ষিত ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী নির্দেশে দুই গোষ্ঠীকেই বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব দিতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন রাহুল গান্ধী।
11:04 AM
দলের বিকল্প নাম ও প্রতীক জমা দিল মমতাপন্থী ও ঋতব্রতপন্থী তৃণমূল
কালীঘাট তৃণমূল ইমেল মারফৎ নির্বাচন কমিশনকে দলের তিন নাম ও সম্ভাব্য ৩ প্রতীকের একটি তালিকা জমা দিয়েছে। একই ভাবে শুক্রবার সকালে নিজেদের নাম জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।
11:02 AM
তৃণমূলের প্রতীক আপাতত হাতছাড়া মমতার
তৃণমূলের প্রতীক ফ্রিজ় করল নির্বাচন কমিশন। আপাতত রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকে লড়াই করতে পারবে না তৃণমূলের দুই শিবির। অন্য প্রতীকে লড়তে হবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামও ব্যবহার করা যাবে না। বেছে নিতে হবে বিকল্প নাম। অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।