Calcutta Television Network

LIVE UPDATES
05:53 PM LATEST
আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই
বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তাঁদের মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে ২ মাসের মধ্যে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে।
05:46 PM
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুতে এবার CID তদন্তের নির্দেশ
হালিশহর পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর ঘটনায় এ বার সিআইডি-কে তদন্তের দায়িত্ব দিল রাজ্য সরকার। পুলিশি হেফাজতে এই মৃত্যুর নেপথ্যে প্রশাসনিক গাফিলতির কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
04:51 PM
অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার!
অন্নপূর্ণা যোজনায় মহিলাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি পূরণে ধনধান্য অডিটোরিয়াম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার। ৩৬ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে হতে চলেছে ৪৮ হাজার কোটি। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১ কোটি ৪৫ লক্ষের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। উপভোক্তার সংখ্যা বাড়বে। আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। তাতে হবে না। মে মাস পর্যন্ত চালাতে ৪৮ হাজার কোটি টাকা লাগবে।
01:52 PM
নারকেল গাছ ‘ঈশ্বরের আশীর্বাদ’
বজ্রপাত ও গাছ পড়ে দুর্ঘটনার প্রসঙ্গও উঠে আসে। গত বছর ময়দানে গাছ পড়ে দু’জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করে কলকাতায় বজ্রপাত থেকে সুরক্ষার জন্য বসানো লাইটনিং অ্যারেস্টারগুলি আদৌ ঠিকমতো কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর হাত দিয়ে নারকেল গাছ রোপণ করা হয়। নারকেল গাছকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করে তিনি জানান, এই গাছ বজ্রপাতের ঝুঁকি কমাতেও সহায়ক।
01:51 PM
ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী
ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টাকি থেকে সন্দেশখালি পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ কেটে ইঁটভাটা তৈরি করার অভিযোগ তুলে তিনি বলেন, একসময় এই ম্যানগ্রোভ সুন্দরবন তথা বাংলাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আমফানের মতো ঘূর্ণিঝড়ের সময় ম্যানগ্রোভের গুরুত্ব স্পষ্ট হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
01:51 PM
পরিবেশ রক্ষায় শিল্প সংস্থাগুলির দায়িত্বের কথাও বলেন মুখ্যমন্ত্রী
পরিবেশ রক্ষায় শিল্প সংস্থাগুলির দায়িত্বের কথাও বলেন মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য যে জমি নেওয়া হয়, তার বড় অংশে গাছ লাগানোর জন্য শিল্প সংস্থাগুলিকে বলা হয়েছে বলে জানান তিনি। কলকাতার সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তাঁর বক্তব্য, শহরকে বাঁচাতে হলে আরও বেশি করে গাছ লাগাতে হবে।
01:50 PM
বনাঞ্চলের পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী
বনাঞ্চলের পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী ২ অক্টোবর বক্সারে বাঘ ছাড়া হবে বলে ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, অতীতে বন দপ্তর অবহেলিত ছিল। তবে বর্তমান সরকার এই দপ্তরকে আর অবহেলা করবে না। “আমরা প্রকৃতি থেকে এসেছি”-প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
01:50 PM
অক্টোবর মাস থেকে ৫,০০০ টাকা করে বেতন বৃদ্ধি
রাজ‍্যের বন দপ্তরে এই মুহূর্তে ৫০০ জন রেঞ্জার এবং ৫০০ জন বিট অফিসার এবং ৬৫০ জন ফরেস্ট গার্ড রয়েছেন। অক্টোবর মাস থেকে তাঁদের সকলের ৫,০০০ টাকা করে বেতন বৃদ্ধি হবে। একইসঙ্গে ১,৫০০ জন বন সহায়কের বেতন ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হচ্ছে। অক্টোবর মাস থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
01:07 PM
এই বছর ১০ কোটি গাছ লাগাব: শুভেন্দু
মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি পালনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে সবুজ স্বাধীনতার ডাক মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী বলেন, গাছ লাগিয়ে ছবি তুললে হবে না। তার যত্ন করতে হবে। বনাঞ্চল সৃষ্টিতে অর্থ বাধা হবে না। এই কর্মসূচির আওতায় ৩ বছর গাছের রক্ষণা-বেক্ষণ হবে। ভবানীপুরে ১ লক্ষ বৃক্ষরোপন হবে। শুধু ভবানীপুরেই ৫০ হাজার বৃক্ষ রোপন হচ্ছে। এর অর্থ পঞ্চায়েত ও গ্রামন্নয়ন দফতর সিংহভাগ বহন করছে। প্রধানমন্ত্রীর দফতরকে বলেছিলাম, উত্তরপ্রদেশ যদি ২৬ কোটি গাছ লাগাতে পারে, আমরাও এই বছরে ১০ কোটি গাছ লাগাব। দু বছর রক্ষণা-বেক্ষণ করব। দ্রুত গতিতে চলছে সেই গাছ লাগানোর প্রক্রিয়া।
12:19 PM
কলকাতায় ভেঙে পড়ল বড়ির একাংশ
জোড়াবাগানের ব্রজদুলাল স্ট্রিটে ২০০ বছরের পুরনো ও বিপজ্জনক একটি তিনতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঊর্মিলা সাউ নামের এক মহিলার। ঘটনার সময় বাড়িতে থাকা অন্য ১৯ জন বাসিন্দা আটকে পড়লেও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
12:06 PM
সবুজ স্বাধীনতা কর্মসূচি
সবুজ স্বাধীনতা কর্মসূচির রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন মোহরকুঞ্জে। অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিনে ৫০ লক্ষ চারাগাছ রোপণের উদ্যোগ।