Calcutta Television Network

LIVE UPDATES
06:54 PM LATEST
ধানের ক্ষতিতে হেক্টর পিছু ১৭ হাজার টাকা সাহায্য করবে সরকার: শুভেন্দু
আকভানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের চাষিরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সবজির ক্ষতিতে হেক্টর পিছু ৮ হাজার টাকা দেওয়া হবে।
ধানের ক্ষতিতে হেক্টর পিছু ১৭ হাজার টাকা দেওয়া হবে।
দুর্যোগে ১ লক্ষ ৭ হাজার হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে এখন কৃষকবন্ধু সরকার।’
৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
03:31 PM
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে থানায় কালীঘাট তৃণমূল
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে থানায় কালীঘাট তৃণমূল
01:59 PM
ব্রাত্য বসুকে ‘দিমাগি নকশাল’ বলে তোপ অর্জুন সিংয়ের
ব্রাত্য বসুকে ‘দিমাগি নকশাল’ বলে কটাক্ষ করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর অভিযোগ, ব্রাত্য বসু ও তাঁর ঘনিষ্ঠরা মহিলাদের সম্মান করেন না। বিকাশ বসুর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনেও সরব হন তিনি। অর্জুন সিংয়ের দাবি, মহিলাদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে।
12:26 PM
১৮ বছর পর ফের শিল্পের মানচিত্রে সিঙ্গুর
১৮ বছর পর ফের শিল্পের মানচিত্রে সিঙ্গুর। সিঙ্গুরে ট্রাক কারখানা গড়বে অশোক লেল্যান্ড, মোদীর বঙ্গ সফরের দিনেই বড় ঘোষণা।
খড়গপুর থেকে সুখবর দিলেন সুকান্ত মজুমদার। এবার কর্মসংস্থানের আশায় তাকিয়ে সিঙ্গুরবাসীরা।
12:20 PM
রাসপূর্ণিমার আগে নবদ্বীপে মুখ্যমন্ত্রী
রাসপূর্ণিমার আগে নবদ্বীপে মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন রাস উৎসবের। রয়েছে একাধিক কর্মসূচি।
11:21 AM
NCPI খায় না মাথায় দেয় লোকে জানে নাঃ দিলীপ ঘোষ
তৃণমূল থেকে NCPI তে যোগদান নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বলেন, 'NCPI খায় না মাথায় দেয় লোকে জানে না। যাই হোক একটা ব্যানার যে TMC ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। নিচের স্তরের কর্মীরা চাইছেন, একটা ছাতার তলায় থাকতে। এমপিদের ভাগ্য আদালতে ঝুলে আছে'।
11:20 AM
বাংলাদেশে অশান্তি নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ বলেন, 'বাংলাদেশে শান্তি ফিরুক। ওই দেশের ভবিষ্যতের জন্য শান্তি দরকার, উন্নয়ন দরকার। ওখানে বড় শিল্প নেই। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে।সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
11:17 AM
কলকাতা থেকে জেলা সকাল থেকেই চলছে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা
কলকাতা থেকে জেলা সকাল থেকেই চলছে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা। বাজারে কাঁচা সবজির দাম বেড়েই চলেছে এই দাবি তুলে উত্তর কলকাতা সহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পৌঁছে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।