04:02 PM
LATEST
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতেই হবে অভিষেককে, দমকলের নোটিসে কোনও পদক্ষেপ নয়, জানিয়ে দিল হাইকোর্ট
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আদালতে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতেই হবে তৃণমূল সাংসদকে। দমকলের নোটিসের উপর আপাতত কোনও পদক্ষেপ নয়। জানিয়ে দিল আদালত। ১৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত রায় দিতে পারেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ।
03:43 PM
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ
শালবনি জমি দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আট দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। শুক্রবার সকালে ভবানীভবন থেকে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল কড়া নিরাপত্তায় তাঁকে মেদিনীপুরে নিয়ে যায়।
02:35 PM
রাজ্যে আগামী ৩ বছরের মধ্যে ৫,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগঃ মুখ্যমন্ত্রী
একই সঙ্গে রাজ্যে আগামী ৩ বছরের মধ্যে ৫,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, নতুন ১৪০টি আউটলেট চালু এবং পুরুলিয়ায় ১,৯০০ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
02:34 PM
পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া শিল্পবান্ধব পরিবেশ নতুন সরকার চার মাসেই ফিরিয়ে এনেছেঃ মুখ্যমন্ত্রী
শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে 'বাজার্স স্টাইল রিটেইল লিমিটেড'-এর আয়োজনে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা এই বিশেষ অর্জনকে বাংলার জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে আগামী ৩ বছরের মধ্যে ৫,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, নতুন ১৪০টি আউটলেট চালু এবং পুরুলিয়ায় ১,৯০০ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
02:27 PM
বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেন মন্ডলের দোতলা বাড়িতে বিস্ফোরণ।ঘরের কলম, জানালা দরজা উড়ে যায়।বিস্ফোরণের এতোটাই তীব্রতা ছিলো সামনের বাড়িতে গিয়ে শাটার,টিন গিয়ে উড়ে পড়ে।রাতে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও এই বিস্ফোরণে হতাহতের খবর নেই।
01:49 PM
গত চার মাসে রাজ্যে বেশ কয়েকটি বড় প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী
দামোদর উপত্যকা এলাকায় একটি প্রকল্পের সম্প্রসারণের জন্য প্রায় ১,৭০০ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে বলে জানান তিনি।
এর পাশাপাশি প্রায় ১৫ হাজার কোটি টাকার একটি সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। রঘুনাথপুরে একটি শিল্প প্রকল্পের জন্য জমি সংক্রান্ত কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
খাদ্য ও কৃষি-ভিত্তিক শিল্পের ক্ষেত্রেও ইতিমধ্যে বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আমুলের আরও দু’টি বড় প্ল্যান্ট তৈরির প্রস্তাবের কথা উল্লেখ করেন। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় শিল্প পরিকাঠামো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে প্রশাসনিক মহলের আশা।
01:48 PM
বিনিয়োগের আগে শিল্প সংস্থার আর্থিক-আইনি রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে’, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
শুক্রবার একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী কোনও সংস্থা বা শিল্পপতির প্রস্তাব এলেই সরাসরি প্রকল্প অনুমোদন করা হচ্ছে না। সংশ্লিষ্ট সংস্থার আর্থিক অবস্থান, বিশ্বাসযোগ্যতা এবং আইনি রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যাঙ্ক জালিয়াতি বা অন্য কোনও আইনি সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের জন্য জমি পাওয়া যাবে কি না, ব্যাঙ্কের অর্থায়নের প্রতিশ্রুতি রয়েছে কি না এবং প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন মিলবে কি না, সেই বিষয়গুলিও দেখা হচ্ছে বলে জানান তিনি।
01:21 PM
দিল্লিতে শুভেন্দু-জিনপিং সাক্ষাৎ
আগামিকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে নৈশভোজ। নৈশভোজে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। কাল দিল্লিতে শুভেন্দু-জিনপিং সাক্ষাৎ।
11:38 AM
সড়কপথে ফের বিচ্ছিন্ন মিরিক!
রাতভর টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে বালাসন নদী। ফলে কয়েকমাসের ব্যবধানে ফের ভাসল দুধিয়ার হিউমপাইপের সেতু। ফলে সরাসরি সড়কপথে বিচ্ছিন্ন মিরিক।
11:28 AM
বাংলার বিতর্ক সামলাতে স্কটল্যান্ড থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা
বাগেশ্বর বাবা বলেন, দুর্গাপূজার বিষয়ে আমি বলেছিলাম, দেবীর আশেপাশের জায়গায় পবিত্রতা বজায় রাখুন।মাছ, মাংস প্যান্ডেলে নয়, বাড়িতে খান। আমি কারও খাদ্যাভ্যাস বা জীবনে কোন নিয়ম লাগু করতে পারি নাকি! কিন্তু ধর্মগুরু হওয়ায় হিংসার বিরুদ্ধে তো কথা বলতে পারি।
11:27 AM
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি!
মধ্যপ্রদেশের বিতর্কিত বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর শাস্তি! মধ্যরাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস। গ্রেপ্তারির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস।