Calcutta Television Network

LIVE UPDATES
05:08 PM LATEST
ভারত ভোলেনি! বেছে বেছে খতম পহেলগাঁওয়ের খুনিদের, কাশ্মীরে নিকেশ কুখ্যাত জেহাদি
পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ড আজও ভোলেনি ভারত। দেশের গায়ে লেগে থাকা ক্ষত এখনও তাজা। এই পরিস্থিতিতে পহেলগাঁও জঙ্গি হামলার ফের বদলা নিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরে নিকেশ লস্কর-ই-তইবার কুখ্যাত কমান্ডার ইয়াসির। সূত্রের খবর, পহেলগাঁও হামলার অন্যতম চক্রী ছিল সে।
04:06 PM
'টাটাদের তাড়ানোর কথা থাকবে, আর রাজ্যের সৃষ্টির ইতিহাস থাকবে না?' স্কুল সিলেবাসে বদলের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
“শিশু মনে, সুকোমলমতি মনে বিভাজনের বীজ প্রথম থেকে পোঁতা যায় না”— শিক্ষক দিবসের (Teachers' Day) মঞ্চ থেকে পাঠ্যক্রমের আমূল পরিবর্তন ও শিক্ষায় একগুচ্ছ সংস্কারের রূপরেখা পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বর্তমান পাঠ্যসূচির সমালোচনা করে তিনি জানান, অতীতে রাজ্যের সঠিক ইতিহাস ঢেকে রাখা হয়েছিল। আগামী প্রজন্মের মনে দেশপ্রেম ও রাজ্যের প্রকৃত ইতিহাস গেঁথে দিতে এবার রাজ্য সরকার সিলেবাসে (School Syllabus) রদবদল আনছে
04:06 PM
‘নিশ্চিন্তে থাকুন, কোনও অন্যায় হবে না, মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর
তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসএসসি-র নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। চাকরির দাবিতে, স্বচ্ছ নিয়োগের দাবিতে, চাকরির দাবিতে দিনের পর দিনে রাজপথে থেকেছেন হাজার-হাজার চাকরিপ্রার্থী। তবে, বাংলায় নতুন সরকারে আমলে স্বচ্ছ নিয়োগ হবে। নিয়োগের ক্ষেত্রে মেধা ও পরীক্ষাই একমাত্র বিচার্য বিষয় হবে। শিক্ষক দিবসে বাংলা দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
12:53 PM
নেমেছে ভূমিধস! অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, নেপালে ফের ‘সর্বগ্রাসী’ হড়পা বানের শঙ্কা
ফের নেমেছে ভূমিধস! আংশিক অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ। তাতেই ফের হড়পা বানের আশঙ্কা নেপালে। সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এলাকায় মোতায়েন নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।
12:31 PM
নারায়ণ স্বরূপ নিগম ও মমতাকে গ্রেফতারের দাবি বিধায়ক রত্না দেবনাথের
আর জি কর-কাণ্ডের তদন্তের প্রেক্ষাপটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ
12:24 PM
ভারত ভাগ না হলে অর্ধেক বিশ্ব আমরা শাসন করতাম, শিক্ষক দিবসে বার্তা শুভেন্দুর
12:24 PM
বাংলার ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে, স্কুলগুলির ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করব: শুভেন্দু
12:24 PM
শিক্ষক দিবসে বিদ্যাসাগর ও ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ধন্যবাদ ও প্রণাম জ্ঞাপন মুখ্যমন্ত্রীর
12:06 PM
শিক্ষাকে শীর্ষে নিয়ে যাব; শিক্ষক দিবসে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
11:59 AM
দূরত্ব মাত্র দেড় কিলোমিটার, গঙ্গা ও পদ্মা মিশে গেলেই নিশ্চিহ্ন হয়ে যাবে মুর্শিদাবাদের বহু এলাকা, মিলল বড় অশনি সংকেত
নিউ ফরাক্কা স্টেশনের (New Farakka Station) কাছে ধসের জেরে ব্যাহত ট্রেন চলাচল। রেলপথে উত্তরবঙ্গের (North Bengal) সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজকের মধ্যেই রেললাইনে মেরামতের কাজ শেষ হবে। কিন্তু, রেল লাইনে এই ধস আরও বড়সড় অশনি সংকেত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিপদ লুকিয়ে রয়েছে আরও গভীরে। যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যে কোনও মুহূর্তে মিশে যেতে পারে গঙ্গা ও পদ্মা। আর তা হলে একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে।
11:53 AM
নিউ ফরাক্কায় শুরু হল ট্রায়াল রান, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি জিএম-শ্রমিকদের মুখে
একেই তো রেলপথ বন্ধ। এবার কি সড়কপথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে? নিউ ফরাক্কার লাইনে ধস নামায় রেল চলাচল বন্ধ গত বৃহস্পতিবার থেকে। আজ, শনিবারও বাতিল উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনই। পর্যটক-যাত্রীদের পুরো চাপটাই পড়েছে বাসের উপরে। আর সেখানেই বিপত্তি! প্রবল যানজটের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবার আরও থমকে গেল। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়। গতকাল রাত থেকে যানজট শুরু হয়েছে ফরাক্কা ব্যারেজে। রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস ট্রাক। যত বাস, গাড়ি যাচ্ছিল, সব কিছুই এই যানজটে আটকে পড়েছে। এমনকী আটকে রয়েছে অ্যাম্বুল্যান্সও। যাওয়ার কোনও পথই নেই।
06:33 PM
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় তিন দিন ধরে হনুমান কথা পাঠ করতে এসেছেন বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় তিন দিন ধরে হনুমান কথা পাঠ করতে এসেছেন বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। শুক্রবার সন্ধ্যায় লিলুয়ায় হনুমান কথা পাঠের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে ২০২৫ সালের ডিসেম্বরে ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসরে যোগ দিয়েছিলেন "বাগেশ্বর বাবা" ধীরেন্দ্র শাস্ত্রী।
05:04 PM
ইতালির ইতিহাসে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রীর রেকর্ড মেলোনির
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আর এই কারণে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলোনির এই অর্জনকে ইতালির জনগণের গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে বর্ণনা করেছেন তিনি।
04:27 PM
সরকারি বাস না থামলে অভিযোগ করুন, চালু হল কন্ট্রোল রুম-হেল্পলাইন নম্বর
সরকারি বাসে যাত্রী হয়রানি রুখতে এবার কন্ট্রোল রুম, বডি ক্যামেরা! বিশেষ ব্যবস্থার কথা জানালেন পরিবহণ মন্ত্রী। বাসস্টপে দাঁড়িয়ে মহিলা যাত্রী অপেক্ষা করছেন, অথচ থামছে না সরকারি বাস। এমন অভিযোগ আর যাতে না ওঠে, তাই এবার প্রযুক্তির সাহায্যে সরকারি বাস পরিষেবায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহণ দফতর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা NBSTC-এর হেল্পলাইন ৯০৪৬২২৯০২৫। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা SBSTC-এর হেল্পলাইন ৭৬৯৯৯৯৩৯৩০। কলকাতা ট্রাম ও অন্যান্য সংশ্লিষ্ট পরিষেবার জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১ এবং ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
04:01 PM
অবিলম্বে খালি করতে হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, নোটিস দমকলের
অগ্নিনির্বাপণ ব্যবস্থায় রয়েছে ব্যাপক ঘাটতি। তাই অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিস দিল দমকল। নোটিসে জানানো হয়েছে বিল্ডিংয়ের বেসমেন্ট, ৬ তলা ও ৭ তলা ব্যবহার করা যাবে না। এই বিল্ডিংয়ের কয়েকটি অংশ ‘বিপজ্জনক’ বলেও দাবি করেছে দমকল। তাই অবিলম্বে ওই বহুতলের ৩টি ফ্লোর খালি করার নির্দেশ দিয়েছে দমকল।
03:57 PM
ম্যান-মেড বন্যা সংক্রান্ত সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর করা ডিভিসি এবং ম্যান-মেড বন্যা সংক্রান্ত সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ড্যাম বা জলাধারের একটা নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত জল জমলে জল ছাড়তেই হবে। একে কেন্দ্র করে রাজনীতি না করে বাস্তব পরিস্থিতি মেনে মোকাবিলার পক্ষে সওয়াল করে তিনি বলেন, "ডিভিসি খুব ভাল কাজ করছে। একটাও বাঁধ ভাঙেনি। আগের মতো বালির ব্যাগ নিয়ে উৎসব করতে হচ্ছে না। ড্যামের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে জল তো ছাড়বেই।"
03:57 PM
মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা: মুখ্যমন্ত্রী
মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা বলে স্বীকার করে তিনি জানান, এর স্থায়ী সমাধানের জন্য বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। কানপুর আইআইটি, বিশেষজ্ঞ টিম, জলশক্তি মন্ত্রক এবং বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ, এই তিন রাজ্যের মধ্যে কো-অর্ডিনেশন মিটিং করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এনডিএম (ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট) এবং রাজ্য তহবিলের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অতিরিক্ত তহবিলের আবেদন জানানো হয়েছে। এক থেকে দু'বছরের মধ্যে এর স্থায়ী সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
03:29 PM
লোগো উন্মোচন রাজ্য পর্যটনের এক নতুন দিগন্তের সূচনাঃ পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আবেগঘন কণ্ঠে বলেন, "‘Born to lead, ready to rise’ - এই বিশ্বাস নিয়ে আমরা গত তিন মাস ধরে মুখ্যমন্ত্রীর ভরসায় বিশ্বমানচিত্রে বাংলাকে তুলে ধরতে কাজ করছি। এই লোগো উন্মোচন রাজ্য পর্যটনের এক নতুন দিগন্তের সূচনা।"
01:46 PM
মিঠুন চক্রবর্তীকে এবার বিরাট দায়িত্ব দিতে চলেছেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু বলেন, মিঠুন চক্রবর্তীকে আগামিদিনে কালচারাল অ্যাডভাইজার বা সাংস্কৃতিক উপদেষ্টা করতে চলেছেন তিনি। যদিও তার আনুষ্ঠানিক ঘোষণা কবে হবেন, তা স্পষ্ট করে জানাননি। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বেজায় খুশি অনুষ্ঠানে উপস্থিত বিনোদুনিয়ার প্রায় সকলেই।
01:00 PM
৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২ জন
নেপাল বিপর্যয়ের ৯ দিনের মাথায় ত্রিশুলি টানেল থেকে অলৌকিক ভাবে জীবিত উদ্ধার ২ জন, ভিতর থেকে শোনা যাচ্ছে আরও কণ্ঠস্বর!
12:40 PM
অমিত শাহের বাড়িতে তৃণমূল সাংসদ সৌগত রায়
নিরাপত্তা চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সৌগত রায়। অমিত শাহের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলেন তৃণমূল সাংসদ। কলকাতা বিমানবন্দর চত্বরে বিক্ষোভের কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন তিনি। পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দমদমের তৃণমূল সাংসদ বলেছেন, 'আমার নিজের কেন্দ্রে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।'
11:39 AM
মুখ্যমন্ত্রীর ধমকের পর ইন্দাস বাজারে ফুড সেফটি অফিসারের হানা
মুখ্যমন্ত্রীর ধমকের পর ইন্দাস বাজারে ফুড সেফটি অফিসারের হানা, চাঞ্চল্যকর অভিযোগ পুকুরের দূষিত জল দিয়ে তৈরি হতো বিরিয়ানি! ক্ষতিকারক রং ব্যবহারের অভিযোগে চাঞ্চল্য, সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হল দোকানদারকে, নচেৎ হতে পারে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা সঙ্গে কেস।
11:26 AM
শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল
প্রায় ৩০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি নিউ ফরাক্কা স্টেশনে রেললাইনে ধসের পরিস্থিতি। যুদ্ধকালীন তৎপরতায় জোরকদমে চলছে রেললাইনের ধস মেরামতির কাজ। তবে মেরামতির কাজ চলায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পাশাপাশি, বেশ কিছু ট্রেনকে বিকল্প রেলপথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
10:43 AM
‘বন্দে মাতরম’ না গাইলে স্কুলে সাহায্য বন্ধ, মাদ্রাসা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্যের শিক্ষাব্যবস্থায় সমস্ত বৈষম্য দূর করে এক শিক্ষাব্যবস্থা চালুর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর বার্ষিক অনুষ্ঠানে স্পষ্ট জানিয়ে দিলেন, সরকারি অনুদান পেতে হলে স্কুলের প্রার্থনা সভায় পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, রাজ্যে আলাদা কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকারও ইঙ্গিত দিয়েছেন।
07:04 PM
এবার ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় ভারত?
বৃহস্পতিবার শান্তির বার্তা নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।৩ থেকে ৫ সেপ্টেম্বর ইউক্রেন ও পোল্যান্ড সফরে রয়েছেন বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার কিয়েভে পৌঁছে সে দেশের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
04:34 PM
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ সপ্তম বেতন কমিশনের
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ সপ্তম বেতন কমিশনের। কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সংগঠনের কাছ থেকে বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাব চাইল কমিশন। ব্যক্তিগতভাবেও কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মীরা নিজেদের মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন। অনলাইনে স্মারকলিপি ও প্রস্তাব জমা নেওয়ার জন্য বিশেষ ওয়েবসাইট চালু করল সপ্তম বেতন কমিশন।
02:30 PM
মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি
প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে বাংলায় মেগা কর্মসূচি রাজ্য বিজেপির। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে চলবে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। আর এই কর্মসূচিকে সামনে রেখে যুব সমাজের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির।
02:11 PM
বাংলার প্রসারে বাধা, ইংরাজিতে তালা কমিউনিস্টদেরঃ তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার গোলপার্কের রামকৃষ্ণ মিশনে আরএসএসের শাখা সংগঠন বিবেকানন্দ বিদ্যা ভারতী বিকাশ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি অভিযোগ করেন, বিগত দুই সরকারের আমলে বাংলার শিক্ষা ব্যবস্থার বেহাল দশা হয়েছে। কমিউনিস্টদের আমলে বাংলা ভাষার প্রচার ও প্রসারে বাধা পেয়েছিল। ইংরাজি ভাষাতেও তালাচাবি পড়েছিল। এমনকী কম্পিউটার শিক্ষার উপরও বাধানিষেধ আরোপ করা হয়েছিল। তৃণমূল আমলের ১৫ বছরের মধ্যে গত ১০ বছরে বাংলার শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও সরব হন শুভেন্দু। মুখ্যমন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যবস্থাকে দূষিত করেছে তৃণমূল। স্কুলের সিলেবাসে সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর কথা থাকলেও ছিল না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদানের কথা। জেলে যাওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। কিন্তু ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার নাম খুঁজতে পাতা ওলটাতে হত। আর কিছুদিন এই শিক্ষাব্যবস্থা চললে বাংলার সংস্কার, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ হারিয়ে যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। আকাশকে আসমান, মা’কে আম্মা করে দেওয়া নিয়েও সরব হন তিনি।
01:42 PM
বাংলার মানুষ পরিবর্তন ও সুযোগ দেওয়ার ক্ষেত্রে সময় দেনঃ মুখ্যমন্ত্রী
রাজ্যের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি যোগ করেন, বাংলার মানুষ পরিবর্তন ও সুযোগ দেওয়ার ক্ষেত্রে সময় দেন। কংগ্রেসকে সময় দিয়েছেন, আর গত ১৫ বছর সময় দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। তবে সঠিক সময়ে রাজ্যে পরিবর্তন এসেছে বলেই আজ আমরা বেঁচে গেছি, নয়তো রাজ্যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যেত! ক্ষমতায় আসার পর তাঁর সরকার জাতীয় শিক্ষানীতির সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বন্দে মাতরম পুরোটা গাওয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিনি কড়া হুঁশিয়ারি দেন, বন্দে মাতরম গানটি পুরো গাইতে হবে। তা না হলে সরকারি অনুদান ও সাহায্য দেওয়া-নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
01:41 PM
বামফ্রন্ট সরকার ইংরেজি ভাষা-শিক্ষায় তালাচাবি লাগিয়ে দিয়েছিলঃ মুখ্যমন্ত্রী
কলকাতার গোলপার্কে আরএসএসের (RSS) একটি শাখা সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বামফ্রন্ট সরকার ইংরেজি ভাষা-শিক্ষায় তালাচাবি লাগিয়ে দিয়েছিল। তাঁর অভিযোগ, তার পরের সরকারের শেষ দশকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা আরও বেহাল হয়েছে। রাজ্যের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি যোগ করেন, বাংলার মানুষ পরিবর্তন ও সুযোগ দেওয়ার ক্ষেত্রে সময় দেন। কংগ্রেসকে সময় দিয়েছেন, আর গত ১৫ বছর সময় দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। তবে সঠিক সময়ে রাজ্যে পরিবর্তন এসেছে বলেই আজ আমরা বেঁচে গেছি, নয়তো রাজ্যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যেত!
01:40 PM
রাজ্যের শিক্ষাব্যবস্থা খাদের কিনারায় ছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর
রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বামফ্রন্ট আমলে ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সরকারের শেষ দশ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
12:17 PM
পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ রাঘব চাড্ডার নাম
এবার SIR গেরোয় আম আদমি থেকে পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডা। পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। তাতে ক্ষোভে ফুঁসছেন রাঘব। তাঁর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ আপ সরকার, বদলা নিচ্ছে।
12:11 PM
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে দুষ্কৃতী হামলা
ফের শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। আজ, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ তৃণমূলের ওই দফতরে হামলা এবং ভাঙচুর করা হয়েছে অভিযোগ। দফতরে থাকা কর্মীদের মারধর করা হয় বলেও জানা গিয়েছে। এখানেই শেষ না, কার্যত লুঠপাঠ করা হয়েছে দফতরের একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম। ঘটনাকে কেন্দ্র ইতিমধ্যেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
11:30 AM
জন্ম শতবর্ষের দিন এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় বিশেষ পোস্ট মোদীর
বৃহস্পতিবার সকালে ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মহানায়কের স্মৃতিচারণ করেন তিনি। এবার জন্ম শতবর্ষের দিন এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় বিশেষ পোস্ট মোদীর।
11:25 AM
টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
সকাল দশটায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী , গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানালেন মুখ্যামন্ত্রী।
11:19 AM
আজ উত্তম কুমারের জন্মদিন জন্মদিন উপলক্ষে টলিগঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
আজ উত্তম কুমারের জন্মদিন জন্মদিন উপলক্ষে toollygung এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লাগানো হয়েছে উত্তমকুমারের বিরাট ছবি। মালা দেওয়া হবে উত্তম কুমারের পূর্ণ দৈর্ঘ্যের মূর্তিতে টালিগঞ্জ মেট্রো স্টেশন এর সামনে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহানায়ক এর জন্ম শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন।
11:16 AM
আরজি কর সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহের তড়িঘড়ি সৎকারকাণ্ডে ফের গ্রেফতার। ভিনরাজ্য থেকে গ্রেফতার সোমনাথ দে। বেঙ্গালুরু থেকে পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার। এর আগে ওড়িশার বিভিন্ন জায়গা, হায়দরাবাদে সোমনাথ দে-র খোঁজে তল্লাশি করেছিল পুলিশ। আজ বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে তোলা হবে সোমনাথ দে-কে।